যদি আপনি ভাল মানুষ হন তাহলে পড়ার দরকার নেই।পাগলের প্রলাপ শুনতে কার ভাল লাগে বলুন।আপনি চিন্তা করুন।
আজকে ফেসবুক এ আসার পর ই দেখি সবাই প্রোফাইল পিকচার বদলানোর কাজে ব্যাস্ত।আর আমি ও লাইক দিয়ে যাচ্ছি।সবার দেখাদেখি নিজেরটা যখন বদলাতে যাবো তখনি আমার মন আমাকে মনে করিয়ে দিল আমি সবার মতো নই,আমি পাগল।তাই বরাবরের মতো ভালদের দলে নাম লিখানো হলো না।
না,আমি ফ্রান্সের বিপক্ষে না।জিদান আর করিম বেন্জামো আমার প্রিয় খেলোয়াড়।ফ্রান্সের দুঃখজনক ঘটনায় আর সবার মতো দুঃখিত হয়ে আমি আমার ছবিতে ফ্রান্সের পতাকার রং এ রঙ্গীন করতে পারিনি।যদি আমি দুঃখিত হই তাহলে ফিলিস্তিন, ইরাক,আফগান,সিরিয়া,লেবানন বা মিয়ানমার এসব দেশের পতাকার রং এ সাঁজাতে হবে আমাকে প্রতিদিন,সপ্তাহ,মাস নয়তো বছরের পর বছর।যেখানে প্রতিদিনই ভোর আলোকিত হয় সূর্যের রং এ নয়,নিষ্পাপ শিশু, নারী ও অগনিত বেসামরিক লোকদের লাল রক্তে।
বারাক ওবামাকে আমি ভীষন পচ্ছন্দ করি কেবল তিনি কালো বলে।কাল রাতে যখন তিনি বললেন এটা 'হিউম্যানটির প্রতি আঘাত' "an attack on humanity'।তখন আমার অবাক লাগেনি।আমি আবার ও বুঝতে পারলাম পশ্চিমারা ফিলিস্তিন, ইরাক,আফগান,সিরিয়া,লেবানন এসব দেশের মানুষগুলোকে human ভাবে না।আর তাইতো তারা বলতে পারে না "an attack on humanity।আর তাদের মতো তাই আমরা ও আমাদের ছবিতে তাদের পতাকার রং লাগাতে পারি না।তাদের জন্য হ্যশট্যাগ আসে না।
আমি সবাইকে মানুষ মনে করি।আমার কাছে কে হিন্দু আর কে মুসলিম সেটা কোন বিষয় না।আমি মানবতার প্রলাপ গাই।আমার এ প্রলাপ সকল ধর্মের,সকল বর্ণের,সকল মানুষের।আমার কাছে সবার রক্তের রং লাল।সবার মৃত্যু সমান কষ্টের।আমি যেমন ফ্রান্সের ঘটনায় মর্মাহত তেমনি মর্মাহ্ত ফিলিস্তিন, ইরাক,আফগান,সিরিয়া,লেবাননিদের জন্য ও।তাই আসুন এই রকম মায়া কান্না না দেখিয়ে,অন্যরটা না দেখে,পশ্চিমাদের শেখানো বুলি না বলে নিজের মত কিছু করি।নাকি আমরা ও বারাক ওবামার মতো আর বাকিদের কে মানুষ নয় অ-মানুষ মনে করি?হিমু নামের এক ফেসবুক আইডি থেকে ছবিটি নেয়া।তার অনুমতি না নিয়ে ছবিটা দেয়ার জন্য তার কাছে ক্ষমা চেয়ে নিলাম


সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



