কোন দিন ধর্ম নিয়ে লিখবো চিন্তা করিনি।কিন্তু আজ না লিখে পারলাম না।মনের ভেতর ক্ষোভ জমেছে।বিশ্বাস করুন আমি কিন্তু নাস্তিক নই।
আমার এক ইটালিয়ান বন্ধু লিনু।কাজের খাতিরে এক রুমে ছিলাম আমরা প্রায় ৪ মাসের মতো।আমার বাবার থেকে হয়তো ৫-৬ বছরের বড় হবে।চমৎকার একজন মানুষ।আজ সে একটা ভিডিও আপলোড দিল।যেখানে দেখলাম মুসলামনেরা তাদের উপাসনালয়গুলো গুড়িয়ে দিচ্ছে।বুঝতে পারলাম কিছু দিন আগে ঘটে যাওয়া ঘটনাটা তাকে নাড়া দিয়েছে প্রবল ভাবে।আমি মন্তব্য লিখলাম,লিনু তারা মুসলিম নয় তারা সেই সব মানুষ যারা ইসলাম থেকে বিতাড়িত।তারপর তার সাথে চ্যাট হলো অনেক সময়।এই সে লিনু,যে কিনা আমি শুকুরের মাংস পছন্দ করি না বলে,কেবল আমার পছন্দকে সম্মান করে ৪ মাস রুমে কোন দিনও সে এটা নিয়ে আসেনি।যদি ও আমি জানি এটা তার প্রিয় খাবার।আর আজ সে মুসলমানরা কি রকম সেটা দেখানোর জন্য ভিডিও আপলোড দিল।
আমি আবার ও বলছি আমি নাস্তিক নই।আমি ৩৬০ ওলীর দেশের মানুষ।আমি কোন দিন মাজার পূজোয় যাইনি।কোন ওলীর দরবারে মাথা নত করিনি।আপনি কি জানেন আল্লাহ তার বন্ধুর দরবারে মাথা নত করার অনুমতি দেননি?রাসূল(সাঃ) দরবারে কেউ সিজদা করতে পারে না।বলুন তো ৩৬০ বড় না আমার রাসূল(সাঃ)?ইসলাম আমাকে বলেনি মাজারে গিয়ে গান্জা টানতে,না আমি শরীফ উদ্দিন বা মুন এর মতো মেকাপ লাগানো শিল্পীদের সাথে গিয়ে মাজারে নাচঁতে পারি না।মাথা নত করে কাদঁতে পারি না।ইসলাম আমাকে সে অনুমতি দেয়নি।
আমাকে কি নাস্তিক মনে হচ্ছে?কিছু দেশে যাবার সৌভাগ্য আমার হয়েছে।আমার দেশে দরুদ পড়া নিয়ে যে নাটক হয়।আলেমদের মাঝে হয় মারামারি।বিশ্বাস করুন পৃথিবীর খুব কম দেশেই এইরকম আলেম আছে।যে মসজিদে,যে রকম ভাবে নবীর শানে দরুদ পড়া হয় আমি সেভাবেই পড়ি।আমার কাছে দরুদ পড়াটাই আসল।বাকিটা ফটকাবাজ আলেমদের জন্য।যারা ইসলাম নিয়ে গলা ফাটায়।
আমাকে কি গালি দিতে ইচ্ছে হচ্ছে?আমার পরিবারের মানুষগুলোকে যখন মাঝে মাঝে ভাল ভাবে বোরখা ছাড়া বা পর্দা ছাড়া বাইরে বের হতে দেখি।আমি ক্ষমা চাই আমার অপারগতার জন্য।আমি মুক্তমনার পরিচয় দিতে পারি না।আপুদের মতো ভিডিও আপলোড দিয়ে বলতে পারি না,পোশাকের কি দোষ?পুরুষ তুমি মন-মানসিকতা বদলাও।আমি উলঙ্গ হয়ে রাস্তায় নামবো তাতে তোমার কি,তুমি না তাকালেই হলো।আমি ফেসবুকে তর্ক করতে পারি না।পারিনা মুক্তমনার পরিচয় দিতে।আমি ক্ষমা চাই,ইসলাম যা বললো তা রাখতে পারিনি বলে।আমার লেখাটা যারা পড়লেন কষ্ট করে তারাসহ সেই সব মুক্তমনারা ইউটিউবে ভিডিওটা দেখবেন।10 hours of walk in NYC as a women in hijab ।মুক্তমনারা কি কিছু বুঝলেন?
আমি আবার ও বলছি আমি নাস্তিক নই।আমি মুসলিম।ইসলাম আমার ধর্ম।আমি অনেক ভাগ্যবান কোন পশু বা জানোয়ারকে মা বা বাবা বলে ডাকতে হয়নি।আল্লাহর রাসূল(সাঃ)মেষ দুধ পান করেছিলেন।উটের উপর সওয়ারি হয়েছেন।যদি দুধ পান করার কারনে মেষকে মা বলে ডাকতে হতো।একবার চিন্তা করুন দেশে কতোজন হিন্দু হত্যা হতো যেমন করে ভারতে মুসলিম হত্যা হয় গরুর মাংসের জন্য?ধন্যবাদ দিতেই পারি কোন পশুকে মা ডাকতে হয়নি বলে।
তালেবান বা আইএস।সবাই মুসলমান!!যেখানে বলা হয়েছে,যে বিনা দোষে বিনা বিচারে কোন মানুষ হত্যা করলো সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করলো'।আর তাই তালেবান বা আইএস যাই হোক না কেন তারা মুসলমান কিন্তু ইসলাম থেকে বিতাড়িত।তাই বলে আমি খারাপ হতে পারি আমার ইসলাম নয়।আর যে ইসলাম মানে না সে ফটকাবাজ ছাড়া আর কিছুই না।ঘৃনা করি মন থেকে সেই সব ফটকাবাজ নামধারী মুসলমানদের।যারা পৃথিবীতে শান্তির ধর্ম ইসলামকে যুগে যুগে কলুষিত করে আসছে।
বিশ্বাস করুন আমি কিন্তু নাস্তিক নই আবার আপনাদের মতো মুক্তমনাও নই।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




