somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কবি এবং হিমু
আমি পাগল।আমি ভাল হতে চাই তাদের মতো যারা সমাজে অনাচার হওয়া দেখে ও রাতে সুখের ঘুম ঘুমাতে পারে....

এ লেখার পর কি তাহলে আমি ও রাজাকার....??

২১ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার একটা বাজে স্বভাব আছে।আমি আসলে কোন কিছু নিয়েই লাফালাফি করতে পারি না।জানি না কেন?হয়তো বিবেক মরে গেছে।না হয় আমি নিজেই নিজের কাছে মৃত।
দেশে এক এক করে রাজাকারদের ফাঁসি হচ্ছে।অনেক নেতাকে মিষ্টি বিতরন করতে ও দেখলাম।অনেকে টিভিতে মেকাপ লাগানো নিজের চেহারাটা ও দেখিয়ে নিলেন।শাহবাগীদের ও অনেককে দেখলাম।যাদের ফাঁসি দেয়া হচ্ছে তাদের পরিবারের প্রতি সমবেদনা থাকলো।কারন আমার কাছে সব মৃত্যুর কষ্টই সমান।কেবল একটা তফাৎ ই আমি করি।আর সেটা হলো সম্মান আর অসম্মানের মৃত্যু।
রাজাকার প্রশ্নে আমি যাবো না।না,আমি ভয় পাইনি বা রাজাকারদের পক্ষে ও নই।আসলে আমার দেশের ইতিহাসে সুবিধাবাদীরা নিজেদের প্রয়োজনে এতো বার ছুড়ি চালিয়েছে যে আমার মতো স্বাধীনতার পর জন্ম নেয়া অনেকেই সঠিক ইতিহাস নিয়ে চিন্তিত।কারটা আসল?স্বাধীনতার সময় শেখ মুজিবের অবদান ছিল যেমন,তেমনি ভাবে ছিল জিয়াউর রহমানের।একজন ছিলেন পরাক্রমশালী নেতা তো অন্যজন মৃত্যুকে বুড়ো আঙুল দেখানো যুদ্ধা।শেখ মুজিবের দলের ইতিহাস আর জিয়াউর রহমানের দলের ইতিহাস আজ আলাদা।আর তাই আমরা আমজনতা ও আজ ইতিহাস নিয়ে সন্দিহান।
অনেকেই সরকার দলের অনেক নেতাদের উপর রাজাকারের তকমা লাগিয়েছেন।অনেকে আবার সেটা প্রমানসহ ও তুলে ধরেছেন।তাই আমি আবার ও সন্দেহ,বাংলার ইতিহাস নিয়ে।রাজাকার কি কেবল বিএনপি বা জামায়াতে?তাহলে সরকার দলকে একটা ধন্যবাদ।এ দুটা দলকে রাজাকার মুক্ত করার জন্য।কারন শিবির কিছুদিন পর রাজাকার মুক্ত হচ্ছে।আর কোন রাজাকার থাকবে না এই দুটো দলে।সদ্য কলেজ পাস করা ছেলেটি যখন আগামিতে জামায়াতের নেতা হিসেবে শপথ নেবে সেদিন কেউ তাকে রাজাকার বলে গালি দিতে পারবে না।কোন সরকার পারবে না তাকে রাজাকার বলে ফাঁসি দিতে।আমি কোন দলের সাথে জড়িত নই।আমি স্বাধীনচেতা মানুষ।আমি ভালকে ভাল,খারাপ কে খারাপ বলতে জানি।আমি দেখে অবাক হই।সব বড় বড় নেতারা আজ কারাগারে।অনেকের ফাঁসি হয়ে গেল অনেক আবার ফাঁসির জন্য প্রস্তুত।তারপর ও জামায়াত বা শিবির এতো মনোবল পায় কোথায়?আমার মনে আছে তখন আমি দেশে।ফখরুদ্দিনের সময় যখন হাসিনা আর খালেদা জেলে তখন ভয়ে তাদের দলের কতো বড় বড় নেতারা পাঁলিয়েছিলেন।অনেকে আবার ভয়ে বিকল্পধারার দলে নাম লিখিয়েছিলেন।তাহলে কি হাসিনা বা খালেদার দলের নেতাদের থেকে সদ্য দাঁড়িগোঁফ গজে উঠা পুচকি ছেলেটার মনোবল আরও বেশি?প্লিজ হাসিনা আর খালেদা একটু চিন্তা করে দেখবেন কি?আপনাদের রাজপুত্রের জন্য কি বিপদ রেখে যাচ্ছেন।আপনাদের দল পরিবারতন্ত্র।তাই আমি ধরে নিলাম আপনাদের পর আপনাদের পরিবার থেকেই কেউ ক্ষমতায় আসবে।সে হতে পারে যোগ্য আবার হতে পারে অযোগ্য।কারন বাংলার জনগন আপনাদের দুই রাজপুত্রের যোগ্যতা কতটুকু তা ভাল ভাবে জেনে গেছে।আর সেটা ও জানি পরিবারের বাইরে থেকে যতো যোগ্য নেতার জন্মই হোক না কেন বা আপনাদের দলে থাকে না কেন তারা বড়জোর নেতা হতে পারবে দলপ্রধান নয়।সেই মতে আজকের রাজাকারযুক্ত শিবির আগামীতে রাজাকার মুক্ত হয়ে যোগ্য নেতার ছায়াতলে গড়ে উঠবে।সেদিন তাদের মনোবল নষ্ট করার মতো কোন হাতিয়াড় থাকবে তো রাজপুত্রদের হাতে?আজ রাজাকারযুক্ত হয়ে যদি তারা এতো মনোবল দেখায় তাহলে আগামীতে??
''আল্লাহ্ যদি আমাদের বাঁচিয়ে রাখে,আমার বাবা হত্যার বিচার অবশ্যই করবো। হাসিনা যদি ৪০বছর পর তার বাবা হত্যার বিচার করতে পারে তাহলে আমরাও পারবো।''
-ফারদিন কাদের চৌধুরী।
আল্লাহ্ না করুক।৪০ বছর পর যেন এমনটা না হয়।তাহলে হয়তো আপনাদের দুই রাজপুত্রদেরকে ফাঁসির রশি গলায় পড়তে হতে পারে।তাই দল-মত নির্বিশেষে বাংলাকে একটি রাজাকারমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে তুলুন।ন্যায় বিচার করুন।কারন মহান আল্লাহ্ আপনাকে ন্যায় বিচার করার সুযোগ দিয়েছেন।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪৫
১১টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×