আজকাল নিজেকে অনেকটা নিঃস্ব মনে হয়।দেশ স্বাধীনের সময় মনে হয় দেশের মানুষগুলো এরকম নিঃস্ব মনে করেছিল নিজেদের।কিন্তু আমরা ভাগ্যবান ছিলাম সে সময় কিছু সূর্য সন্তান জন্ম নিয়েছিল দেশে।দেশ ছেড়েছি পাঁচ বছর হতে চলল।অনেক কিছু জানি বদলে গিয়েছে।নিজেদের টাকায় পদ্মা সেতু হচ্ছে,মেট্রোরেল ও নাকি চালু হবে।দেশটা আসলেই অনেক এগিয়ে যাচ্ছে।শুনলাম ১৩০ তলা ভবন ও নাকি তৈরি হবে।তার মানে,নিজের দেশটাকে নিয়ে গর্ব করার মতো আরও অনেক কিছুই তালিকায় যোগ হচ্ছে।
লেখার সূত্রে অনেকেই জানেন আমার বাড়ি সিলেট।আমার বাবার এক বন্ধু ছিলেন তৎকালিন সময় পুলিশের কমিশনার।১৯৯৪ সালের ডিভি লটারি জিতে তিনি পরিবার নিয়ে আমেরিকা পাড়ি দেন।আমার বাবা আজ ও তাকে বোকা বলে গালি দেয়।এ রকম জব কেউ ছাড়ে!!আমি বরাবরই বাবার সেই বন্ধুকে সার্পোট করে আসছি।তিনি এখন বিশ্বের সব থেকে শক্তিশালী দেশের নাগরিক।
আজকাল আর কেন যেন আর ভরসা পাই না।এখন মনে হয় আমার বাবাই ঠিক,আসলেই(বাবার সেই কমিশনার বন্ধু) তিনি একটা বোকা।না হলে কেউ এরকম চাকুরী ছেড়ে বিদেশ পাড়ি দেয়।প্রতিদিন ঘুম থেকে উঠেই অনলাইনে প্রথম আলো পত্রিকা পড়া হয়।যদিও এ পত্রিকার নিরপেক্ষতা নিয়ে আজকাল অনেক লেখা দেখি সামু বা ফেবুতে।তারপর ও এটাই পড়ি।
মনির খানের একটা গান শুনেছিলাম যেখানে তিনি তার বোনকে সন্ত্রাসীর কাছে বিয়ে দিতে চেয়েছিলেন কেবল মাত্র বোনের নিরাপত্তা দেবার জন্য।এখন মনে হয় তিনি তার বোনকে পুলিশের কাছে বিয়ে দিতে চাইবেন।কারন পুলিশই এখন একমাত্র বড় সন্ত্রাসী।ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার কিছু উক্তি মনে হয় পড়েছিলাম বেশ কিছুদিন আগে। নিম্নে কিছু তার উক্তি তুলে ধরলাম সাথে পুলিশ ভাইদের কিছু কাজ।
* যৌথ-বাহিনী জানে, মন্ত্রীরা জানে, ব্যাবসায়ী রা জানে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানে, পুলিশ সোসাইটির লোক জানে, এই যে বিভিন্ন টিভি চ্যানেল আছে তারা জানে যে সরকার টিকিয়ে রাখছে পুলিশ।
*২০১৩ সালের আন্দোলন দমাইছে পুলিশ, ২০১৪ সালের ইলেকশনও করাইছে পুলিশ, গত তিন মাসে আগুন ধরাইছে পুলিশ।
তারপর তিনি আবার সকল নিয়ম কানুনের তোয়াক্কা না করে পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীদের ভোট দিতে আহব্বান জানান!!
পুলিশ ভাইদের কিছু কাজ:
*সুইডিশ নাগরিকদের কাছ থেকে ডলার ছিনতাই।
*ব্যাংক করমর্কতার কাছে টাকা দাবি করে না পেয়ে তাকে জামাই আদর।
*সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার এসআই মাসুদ রানা চাঁদা চাইতে গিয়ে এখন হাজতে।
*চাঁদা না পেয়ে চা বিক্রেতাকে পুড়িয়ে হত্যা।
আরও অনেকগুলো মহান কাজ করেছেন আমাদের এই মহান সন্ত্রাসীরা যা এখন আমার মনে পড়তেছে না।
আমি বারবার বলি আমি কোন দলের সাথে জড়িত নই।তবে আমার দেখা আর জানা মতে এ সরকারের আমলেই পুলিশ সব থেকে বেশি খারাপ হয়েছে।সরকার পুরো ব্যার্থ।নাকি সরকার নিজেই এর সাথে জড়িত?না হলে পুলিশ এতো পাওয়ার পায় কোথায়?
আজ সত্যই আমি বড় নিঃস্ব।কিছুদিন পর দেশে আসবো।বিমান বন্দরে পুলিশ দেখলেই জানি ভয় লাগবে।নিউজ পেপার পড়ে তো সে রকম ই মনে হচ্ছে।দেশের মানুষগুলো ও আজ বড় অসহায়।সরকার আছে নামে মাত্র।দেশ তো চালায় পুলিশ।৭১ এর মতো দেশে এখন আর সূর্য সন্তান জন্ম নেয় না।এখন জন্ম নেয় আমার মতো কাপুরুষের দল।যারা কেবল সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে পারে আর স্বপ্ন দেখে সেই সব সূর্য সন্তান জন্ম নেবার।যারা আধুনিক যুগের হায়েনা(পুলিশ)দের হাত থেকে জাতিকে রক্ষা করবে।দেশে একটা মেরুদন্ডময় সরকার উপহার দেবে।যে সরকারের সময় কোন পুলিশ বলতে পারবে না দেশটা পুলিশ চালায়।বরং জাতি বলতে পারবে দেশটা জনগন চালায় আর জনগনের সরকার।আর পুলিশ সেই জনগনের সেবক মাত্র।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




