somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার সোনার বাংলা..

০৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার বিভিন্ন লেখায় আমি অনেকবার ই লিখেছি।দেশের টান,দেশের প্রেমটা প্রবাস জীবনে ভাল ভাবেই বুঝা যায়।আমার বাড়ি সিলেট বিভাগের মৌলভী বাজার জেলায়।জীবনের প্রয়োজনে আর কিছুটা শেখার (আমার বাবার মতে) জন্য বিদেশ যাওয়া।গত রোজায় দেশে চল্লিশ দিন থেকে গিয়ে ছিলাম।সেটা নিয়ে মনে হয় একটা লেখা ও পোস্ট করে ছিলাম।আজ আবার লিখতে বসলাম।দেশের কথা তবে প্রবাসীর চোঁখে।
আমার দেশ।আমার গর্ব।সামুতে মাঝে মাঝে বিভিন্ন পোস্ট পড়ি ভ্রমন কাহিনী নিয়ে।লেখাগুলো পড়ি আর সেই সাথে ছবিগুলো ও মন দিয়ে দেখি।কতো সুন্দর করে ব্লগার বা লেখক মনের কথা প্রকাশ করেন।নিজের মাঝে এমনি কিছু লিখতে মন চায়।লিখবো লিখবো করে ও লিখা হয়ে উঠে না।কেন যেন নিজের কাছে নিজেকে প্রতারিত মনে হয়।


বেশ কিছুদিন আগে ফেসবুকে একটা পেইজে চোঁখ আটকে যায়।Travelers of Bangladesh ,এখন আমি নিয়মিত এই পেইজটা চক্কর মারি।নিজের দেশটা যে কতো সুন্দর তা বলে বা লিখে বুঝাতে পারবো না।অসাধারন একটা দেশে জন্ম আমার।দেশটাকে যেন নতুন করে চেনার ইচ্ছে হলো।শখের বশে নয়,নিজের জীবনের তাগিতে ২-৩ টা দেশ দেখা হয়ে গিয়েছে।সেই সব দেশের কিছু স্মৃতি ও জমে আছে এলবামে।মনে করেছিলাম সেগুলো পোস্ট করবো।কিন্তু না সেটার সাহস হলো না।


আবার দেশের টান।১৫ দিনের ভেতর আবার দেশে আসবো।আবার সেই শিহোরন।কি যে এক মায়ার বাঁধন!! তা কেবল প্রবাসীরা জানে।হাতে বা ঘড়ির কাটায় গুনে গুনে ও সময় যেন যেতে চায় না।আমার সোনার দেশ,আমার সত্বা,আমার প্রথম ভালবাসা।এবার অনেক দিন থাকবো।ফিরতি পথের টিকেট তাই আর কাটতে হলো না।এবার আমি ও সবার মতো লেখবো আমার ভ্রমনের গল্প।আমার দেশের গল্প।আগে নিজের দেশটাকে দিয়ে শুরু করি।তারপর না হয় হবে বিদেশের গল্প।


এবার একটা স্বপ্নের কথা বলে লেখাটার ইতি টানি।আমি স্বপ্ন দেখি সারা বাংলার সবগুলো জেলা আমি ভ্রমন করবো।সবার সাথে কথা বলবো।ক্যামেরার মাঝে আটকে যাবে তাদের স্মৃতি,দেশের রুপ,গ্রাম বাংলার রুপ।স্বপ্ন দেখি সামুতে একে একে করে লিখে ফেলেছি সবগুলো জেলা নিয়ে ধারাবাহিক ভ্রমন কাহিনী।আগে নিজের দেশটাকে ভাল করে চেনা হোক তার পর না হয় বিদেশ চেনার গল্প।
আর তো মাত্র কটা দিন।আর তো মাত্র কটা দিন!!! তারপর যখন বিমানে ঘোষনা করা হবে অল্প কিছুক্ষনের মধ্যে আমরা হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করবো।তখন নিজের দেহের সবগুলো লোম হয়তো দাঁড়িয়ে যাবে।আবেগে হয়তো দুফোটা অশ্রু নেমে আসবে,যেমনটা হয় প্রতিবার।এ যে কি রকম ভাললাগা,কিসের এক টান তার হিসেব আজও মিলাতে পারি নি।এ দেশ আমার,এ দেশ আমার অহংকার।

সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৫৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

×