somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাম্বেল এর কিছু সহজ ব্যায়াম

২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সহজ কিছু ব্যায়াম, যার জন্য প্রয়োজন শুধু দুটো ডাম্বেল। এ জন্য ট্রেনিং সেন্টারে যেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ঘরেই করা যেতে পারে সহজ এই ব্যায়ামগুলো। শুরুতে প্রয়োজন নেই ভারী ডাম্বেলেরও। হালকা দুটি ডাম্বেল দিয়েই শুরু করা যেতে পারে সহজ

স্কোয়াট জাম্প

* দুই হাতে দুটি ডাম্বেল নিয়ে মেঝেতে পা সমান্তরাল রেখে একটু নিচু হয়ে হালকা মতো বসতে হবে। খেয়াল রাখতে হবে শরীরের পুরো ভরটা যেন পায়ের গোড়ালির ওপর থাকে এবং বুক সামনের দিকে থাকে।

* ডাম্বেলসহ ওপরের দিকে এমনভাবে লাফ দিতে হবে যেন দুই পা সোজা অবস্থায় আসে। লাফানোর পর পা মাটি স্পর্শ করার পর আবার হালকাভাবে বসতে এবং লাফ দিতে হবে।

২.বেন্ট ওভার রো হোল্ড

* দুই হাতে ডাম্বেল নিয়ে সামনের দিকে ঝুঁকে দাঁড়িয়ে ডাম্বেল দুটো উঁচু করে বুকের কাছে আনতে হবে।

* ডাম্বেল ধরা একটা হাত বুকের কাছে রেখে অন্য হাতটা নিচে নামাতে হবে। আবার হাতটা আগের জায়গায় ফিরিয়ে নিতে হবে। এবার অন্য হাতটা একইভাবে নিচে নামিয়ে আবার আগের জায়গায় আনতে হবে।

৩.রোলিং ফ্লোর প্রেস
* দুই হাতে দুটি ডাম্বেল নিয়ে চিত হয়ে শুতে হবে। এ সময় দুই হাঁটু ভাজ করা থাকবে এবং দুই হাতের কনুই মেঝের সমান্তরালে রেখে ডাম্বেল দুটি উঁচু করে ধরতে হবে যেন বুকের ওপর থাকে।

* এবার একপাশে কাত হয়ে অন্য হাত উঁচুতে তুলে ধরতে হবে। এবার বিপরীত পাশে ফিরে অন্য হাতে ওপরে তুলতে হবে এবং ওপরের হাত নিচে নামাতে হবে।

৪.আয়রন ক্রস
* দুই হাতে দুটি ডাম্বেল নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে ডাম্বেল দুটি ধীরে ধীরে হাত সোজা অবস্থায় মাথার ওপর তুলতে হবে।

* ধীরে ধীরে হাতে ধরা ডাম্বেল নিচে নামাতে হবে। হাত কাঁধ বরাবর আসার পর থামতে হবে, আবার ওপরে তুলতে হবে। এভাবে কয়েকবার অনুশীলন করতে হবে।

৫. ওয়ান লেগ রোমানিয়ান ডেডলিফট

* দুই হাতে দুটি ডাম্বেল নিয়ে এক পায়ে ভর দিয়ে এমনভাবে দাঁড়াতে হবে যেন ডাম্বেল দুটো শরীরের দুই পাশে থাকে।

* এবার কোমর বাঁকিয়ে সামনের দিকে ঝুঁকতে হবে যেন ডাম্বেল দুটি দুই হাতে ঝুলতে থাকে।

* ব্যায়ামের শুরুতে ডাম্বেলের ওজন ৬ থেকে ৮ কেজি হওয়া উচিত। কিছুদিন পর ওজন বাড়িয়ে ৮ থেকে ১২ কেজি করতে হবে। পরবর্তীতে অ্যাডভান্স অবস্থায় ১২ থেকে ১৬ কেজি নিয়ে অনুশীলন করতে হবে।

সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শরীফ থেকে শরীফা ইস্যু কেন চাঙা হচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:১৭


দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×