তিস্তার পানির ন্যায্য হিস্যা দাবিতে তৃণমূলের ওয়েবসাইটে কে বা কারা খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কলামটিকেই হ্যাক করেছেন। ‘চেয়ারপার্সন স্পিকস’ কলামে তৃণমূল নেত্রীর বক্তব্য প্রকাশ হয়। ২২ এপ্রিল পর্যন্ত তৃণমূল সুপ্রিমোর জয়রামবাটীর সভার বক্তব্য পোস্ট হয়েছে সেই কলামে। কিন্তু বিপত্তি বাঁধে ২৩ এপ্রিল। এক বা একাধিক হ্যাকার সেই কলামটি হ্যাক করে তিস্তার পানি চেয়ে একের পর এক আপত্তিকর পোস্ট করতে থাকে। কোথাও লেখা, ‘ইলিশ চাইলেই হবে না, তিস্তাকে নিজের মত বইতে দিতে হবে।’
ওয়েবসাইটটি হ্যাক হওয়ার খবর পেতেই তৎপরতা শুরু হয়ে যায় সাইটের অ্যাডমিনদের মধ্যে। তৃণমূল সংসদ সদস্য ডেরেক ও ব্রায়েনের তত্ত্বাবধানে এআইটিএমসি ডট ওআরজি ওয়েবসাইটটি চালান একদল প্রযুক্তিবিদ। শেষ পর্যন্ত আজ (বৃহস্পতিবার) দুপুরে ফের সাইটের অ্যাডমিন ফিরে পায় তৃণমূল নেতৃত্ব। আপাতত সাইটটি থেকে আপত্তিকর মন্তব্যগুলো সরিয়ে ফেলা হয়েছে।
এর আগে, বাংলাদেশের এক তৃতীয়াংশ ভূখণ্ড দাবি করার প্রতিবাদে ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির অফিসিয়াল সাইটসহ বিভিন্ন রাজ্যের তিন শতাধিক সাইট হ্যাক করার দাবি করেছে হ্যাকার গ্রুপ ‘বাংলাদেশ সাইবার ৭১’।
তিস্তার পানি দাবি: এবার তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইট হ্যাকড
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।