somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিশু রাগলে... কি করবেন ?

২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাগ এমন একটি বিষয়, যা সব বয়সী মানুষের মধ্যে কমবেশি আছে। কিন্তু ক্ষেত্রবিশেষে রাগের মাত্রা হয় ভিন্ন...
অহনার একমাত্র ছেলের নাম অনীক। তার বয়স ৮ বছর। অনীক এমনিতে খুব ভালোভাবে মা-বাবার সঙ্গে কথাবার্তা বলে; কিন্তু যদি সে কোনো কারণে রেগে যায়, তাহলে তার রাগটা যেন কোনোভাবেই থামাতে পারে না অন্যকিছু দিয়ে। সে হঠাৎ খেলতে খেলতে অথবা বাবা-মায়ের সঙ্গে গল্প করার সময় ছোটখাটো কোনো কথায় রেগে যায়। আর যখন সে রেগে যায় তখন তার মুখের দিকে তাকানো যায় না। মনে হয় যেন বাবা-মা তার সঙ্গে অনেক বড় অন্যায় করে ফেলেছেন। এতে করে অহনা বেশ চিন্তিত হয়ে পড়েন তার এই শিশুকে নিয়ে। কারণ আগে অনীকের এতটা রাগ ছিল না। দিন যতই বৃদ্ধি পাচ্ছে তার যেন রাগের মাত্রা ততই বাড়ছে। কথায় কথায় সে রেগে যাচ্ছে। ফলে অহনা আরও বেশি চিন্তিত হয়ে পড়ছেন, কী করবেন বুঝতেও পারছেন না। যদি এই ছোটবেলা থেকেই ছেলের রাগ কমানো না যায় তাহলে পরে তাদের আরও বেশি সমস্যায় পড়তে হবে।
শিশুদের রাগের কারণ সম্পর্কে কথা হয় ফিডব্যাক ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক শিরিন আক্তারের সঙ্গে। তিনি বলেন, শিশুদের মধ্যে রাগ সৃষ্টি হয় পরিবারের অন্য সদস্যদের দেখে অথবা ছোটবেলায় তার ইচ্ছা অনুযায়ী কোনো শখ যদি মেটাতে না পারা যায়। সেসব ক্ষোভ ছোট থেকে শিশুদের মধ্যে একটা চাপ সৃষ্টি করে থাকে।
ফলে শিশুরা সেসব চাপ ভেতরে রেখে কষ্ট পায়, যার ফলে ছোটখাটো কথায় তারা রেগে যায় এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারও করে থাকে ছোট থেকেই। বাবা-মায়ের সঙ্গে তর্ক করে, ঘরের জিনিস ভাঙে, এমনকি বাজে ভাষাও ব্যবহার করে রাগের কারণে। এ নিয়ে তাকে যদি কিছু বলা হয় তাহলে হিতেবিপরীত হতে পারে। তাই শিশুকে বেশি কিছু বলতেও পারেন না অহনা।
রাগ কমাতে করণীয়:
প্রথমে শিশুর রাগের কারণটা বোঝার চেষ্টা করবেন।
জানার চেষ্টা করবেন তার ভেতরে কোনো জিনিস না পাওয়ার জন্য যে অভিমান করেছিল, তা আছে কি-না। যদি থাকে তবে চেষ্টা করবেন তার জিনিসটা দেওয়ার।
শিশুর সঙ্গে সব সময় বন্ধুসুলভ আচরণ করবেন।
চেষ্টা করবেন শিশুর সব চাওয়া পূরণ করতে।
পরিবারের কোনো সমস্যা শিশুর সামনে প্রকাশ করবেন না।
নিজেদের মধ্যে ঝগড়া হলে তার জের শিশুর সামনে প্রকাশ করবেন না।
শিশু রেগে গেলে তখনই তাকে গায়ে হাত তুলবেন না। অযথা বাজে কথা বলবেন না।
শিশুকে অন্য কোনো শিশুর সঙ্গে তুলনা করবেন না।
শিশুকে গল্পের মাধ্যমে কিছু জিনিস বোঝাতে চেষ্টা করুন।
চেষ্টা করবেন শিশুকে নিয়ে সব সময় হাসিখুশি থাকতে।
মাঝে মধ্যে তাকে গল্পের মাধ্যমে রাগের পরিণতি কী হতে পারে তা বোঝাতে চেষ্টা করুন।
সব সময় বাড়িতে বসে থেকে শিশুদের মধ্যে একঘেয়েমি সৃষ্টি হয়, ফলে শিশুর মধ্যে রাগের সৃষ্টি হয়। তাই চেষ্টা করুন, ছুটির দিনে কোথা থেকে ঘুরে আসতে।
মাঝে মধ্যে শিশুর জন্য কিছু গিফট কিনুন, যেটা সে প্রত্যাশাও করেনি; কিন্তু তা পেয়ে খুব খুশি হবে কারণ এগুলো নিয়ে ব্যস্ত থাকলে তার রাগের কথাও ভুলে থাকতে পারবে।
সে যদি রাগ করে তাহলে তার সামনে অযথা কথা বলবেন না, এমনিতেই কিছুক্ষণ পর তার ভুল সে বুঝতে পারলে রাগ কমে যাবে।
ছোটবেলা থেকেই চেষ্টা করুন, শিশুকে একটা আনন্দময় পরিবেশের মধ্যে রাখতে।

(সংগৃহীত)
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

×