শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
আবু লাহাবের হাতদুটো ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে,
Perish the two hands of Abû Lahab and perish he!
কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে।
His wealth and his children (etc.) will not benefit him!
সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে
He will be burnt in a Fire of blazing flames!
এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে,
And his wife too, who carries wood
তার গলদেশে খর্জুরের রশি নিয়ে।
In her neck is a twisted rope of Masad (palm fibre).
ইসলাম প্রচারের একদম প্রাথমিক যুগে যখন রাসুল সা: এর উপর শুধু দুই একজন সাহাবী ইমান এনেছেন, তখন তার উপর নির্দেশ এল প্রকাশ্যে দাওয়াতী কাজ করার। এর পূর্বে দাওয়াতী কাজ গোপনে হচ্ছিল। একদিন রাসুল সা: বিছানায় শুয়ে ছিলেন। তখন নিম্নোক্ত আয়াত নাযিল ।
অনুবাদ:
হে চাদরাবৃত।উঠুন, সতর্ক করুন।আপন পালনকর্তার মাহাত্ম্য ঘোষনা করুন। সুরা মুদ্দাসির: ১-৩
এরপর রাসুল সা: তার সব আত্নীয় স্বজন, বংশের লোকজনদের কে পাহাড়ের উপর দাড়িয়ে ডাকতে থাকেন। তখনকার নিয়ম ছিল কেউ কোন গুরুত্বপুর্ন ঘটনা বলতে চাইলে এভাবে পাহাড়ের উপর থেকে ডাকত। তার ডাকে কিছুক্ষনের মধ্যে সবাই পাহাড়ের কাছে জড়ো হল। এদের মধ্যে তার চাচারাও ছিলেন যারা তাকে খুবই ভালবাসতেন। এবার তিনি ঘোষনা দিলেন, "আমি যদি বলি পাহাড়ের ওই পাশে বিরাট একদল শত্রু তোমাদের আক্রমন করার জন্য অপেক্ষা করছে তাহলে কি তোমরা বিশ্বাস করবে?" "তারা এক বাক্যে বলল ! হ্যা কারন তুমি কখনো মিথ্যা বলনা। আমরা তোমাকে সত্যবাদি বলেই জানি। "এবার রাসুল সা: বললেন তাহলে শোন আমি তোমাদেরকে এক খোদার ইবাদতে জন্য আহ্বান জানাচ্ছি এবং মুর্তি পুজার পরিনামের ব্যাপারে সাবধান করছি। তোমরা যদি আমার কথা না মান তবে তোমাদের জন্য এক জন্ত্রনাদায়ক শাস্তি অপেক্ষা করছে। " কুরাইশরা এই কথা শুনে প্রচন্ড অসন্তুষ্ট হল। তখন তারই চাচা আবু লাহাব বলল: ব্যাস শুধু এই বলার জন্যই আমাদের এই সাত সকালে ডেকেছ?? তোমার সর্বনাশ হোক।(বুখারী শরীফ : ৪৬০২-০৩-০৪) এরপর আল্লাহ তাআলা সুরা লাহাব নাযিল করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


