somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুরা মাউন: অনুবাদ

৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যা বলে?
Have you seen him who denies the Recompense?

সে সেই ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দেয়
That is he who repulses the orphan (harshly),

এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত করে না।
And urges not the feeding of AlMiskîn (the poor),

অতএব দুর্ভোগ সেসব নামাযীর,
So woe unto those performers of Salât (prayers) (hypocrites),

যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর;
Who delay their Salât (prayer) from their stated fixed times,

যারা তা লোক-দেখানোর জন্য করে
Those who do good deeds only to be seen (of men),

এবং নিত্য ব্যবহার্য্য বস্তু অন্যকে দেয় না।
And refuse Al-Mâ’ûn (small kindnesses e.g. salt, sugar, water, etc.).

সুরা মাউন মাদানী সুরা। এই সুরাটির আলোচ্য বিষয়বস্তু তৎকালিন মদীনার ও মক্কার কাফের ও মুনাফিকদের নিয়ে। প্রথম কয়েক আয়াতে কাফেরদের কিছু বৈশিষ্টের প্রতি আলোকপাত করা হয়েছে। যেমন সে যুগে মুর্তিপুজার ব্যাপক প্রচলন ঘটলেও মানুষের মধ্যেও ভালকে ভাল বলার অভ্যাস ছিল। তখনও মানুষ মানুষকে বিভিন্ন কাজে সহযোগীতা করা, ইয়াতিমকে তার অধিকার দেয়া, মিসকিন বা অভাবগ্রস্থকে সহযোগীতা করার রেওয়াজ প্রচলিত ছিল। তবে এই কাজগুলো সমাজে যারা কিছুটা হলেও ভাল ছিল তাদের মধ্যে দেখা যেত। এই প্রসংগে নিম্নোক্ত ঘটনাটি একটি দলিল।
রাসুল সা: প্রথম নবুয়্যাতপ্রাপ্তির পর যখন প্রচন্ড ভয় পেয়েছিলেন তখন আল্লাহর রাসুলের স্ত্রী মা খাদিজা তাকে এই বলে স্বান্তনা দেন যে "সৃষ্টি কর্তা আপনাকে কোন অনিষ্ট করবেননা। কারন আপনি ক্ষুদার্থকে খাদ্য দেন, অসহায়কে সহায়তা করেন, ইয়াতিমের মাল হেফাজত করেন, আত্নীয় স্বজনকে সাহায্য করেন।"
অপরদিকে কাফির সরদার আবু জেহেল ছিল ইয়াতিমের মাল ভক্ষনকারী ও আমানতের ক্ষেয়ানতকারী।

সুরার প্রথম অংশে কাফিরদের নিম্নাক্ত বৈশিষ্টের কথা বলা হয়েছে।

১. এরা বিচার দিবসকে অস্বীকার করে।
২. এরা এতিমের মাল ভক্ষন করে।
৩. এরা মিসকিন বা অভাবগ্রস্থকে খাবার দেয় না বা দান করে না।
৪. এরা মানুষকে ছোট ছোট বা জিনিস দেয় না।

দ্বিতীয় অংশে মুনাফিকদের উদ্দেশ্য করে যারা মদীনায় অবস্থান করে মুসলমানদেরকে ধোকা দিতে চাইত।

১. এরা নামাজে গাফিলতি করে।
২. এরা নামাজ ও অন্যান্য পুন্য কাজ লোক দেখানো উদ্দেশ্যে করে।
৩. এরা মানুষকে ছোট ছোট সাহায্য করতেও কার্পন্য করে।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩১
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×