শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
১. প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ,
Woe to every slanderer and backbiter.
২. যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে
Who has gathered wealth and counted it,
৩. সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে!
He thinks that his wealth will make him last forever!
৪. কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে।
Nay! Verily, he will be thrown into the crushing Fire.
৫. আপনি কি জানেন, পিষ্টকারী কি?
And what will make you know what the crushing Fire is?
৬. এটা আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি,
The fire of Allâh, kindled,
৭. যা হৃদয় পর্যন্ত পৌছবে।
Which leaps up over the hearts,
৮. এতে তাদেরকে বেঁধে দেয়া হবে,
Verily, it shall be closed in on them,
৯. লম্বা লম্বা খুঁটিতে।
In pillars stretched forth (i.e. they will be punished in the Fire with pillars, etc.).
এই সুরাটিতে পাচ ধরনের মানুষকে আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ দেয়া হয়েছে।
১. গীবতকারী
২. চোগলখোর
৩. সামনে নিন্দাকারী
৪. সম্পদ ঘচ্ছিতকারী
৫. কৃপন
এই সকল মানুষ আমাদের সমাজের সর্বত্রই অত্যান্ত ঘৃনিত। গীবতকারী আর চোগলখোর সমাজে ভয়াবহ সমস্যার সৃষ্টি করে।
আর সম্পদ যে গচ্ছিত করে রাখে তারা আমাদের কত ক্ষতি করে তা আমরা দ্রব্য মুল্য বৃদ্ধি দ্বারা বুঝতে পারি।
এদেরকে আল্লাহ ইমন বয়াবহ আযাবের কথা বলেছেন, যেই আগুনের লেলিহান শিখা পাপিষ্ঠদের হৃদয় পর্যন্ত পুড়িয়ে ফেলবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


