আমার অফিসটা গায়িকা মমতাজের বাসার সাথেই, তার আদেশ মত আমরা ইলেক্ট্রিসিটি চলে গেলেও ১১টার আগে জেনারেটর ছাড়িনা..কারণ এতে গায়িকার ঘুমে ব্যাঘাত ঘটে। এত্তক্ষণ কোনরূপ ভ্যাকুম টাইট হয়ে থাকতে থাকতে মেজাজ চরম বিলা। এর উপর সব পিওনদের (আমাদের অফিসে বলা হয় অফিস এ্যাসিস্টেন্ট, যেখানে আমি কিনা এ্যাসিস্টেন্ট[ টু ন্যাশনাল কো অর্ডিনেটর!) জ্বালায় বাচিনা........সবাই ইদের বকশিষ চায়..! আমি নিজেই কাংগাল...আবার বকশিষ!!! ২০০ টাকা করে ৩ জন কে ৬০০ টাকা দিলাম। আজ হাতে কাজ কম। কাল অফিস হয়েই ছুটি। ১৯ তারিখ থেকে মাস্টার্স ফাইনাল। আফিস থেকে ঈদের ছুটি ছাড়া পরীক্ষার জন্য আর কোন ছুটি পাচ্ছিনা..।টেনশন আর মেজাজ খারাপ সব এক সাথে মিলে আমি খুই ত্যাক্ত বিরক্ত!! সত্যি ভালো লাগছেনা...।একটা অবকাশ খুব দরকার......সব দিকের টানাটানি তে খুবই অসহায় লাগছে নিজেকে। এইসব চিন্তা করতে করতে যখন মুড ভালো করতে সামু তে বসলাম,,,ঠিক তখনই এডুকেশনের ফিরোজা আপা এলেন,....।বয়স ৫৮ এর মত। খুবই সরল টাইপের মানসিকতা সম্পন্ন একটা মানুষ। হাতে করে আনলেন একটা মালা.....আমার জন্য!!! খুব সামান্য উপহার..কিন্তু,,, এরই মাঝে আছে আপার মমত্ব বোধ, আদর আর আমার উপর তার অধিকারের দাবি। মনটা ভিষণ ভালো হয়ে গেল.....এত মানুষ, এত কাজের ভিড়ে...কেউ তো একজন.....অচেনা, অজানা.........তাতে কি......আমার জন্য তার জীবনের কয়েক সেকেন্ড নষ্ট করেছে! জীবনের খুব ছোট ছোট পাওয়াগুলোই জীবনকে রাংগিয়ে তোলে.......।আমি কখনোই জীবনের কাছ থেকে বড় কিছু আশা করিনা..করিনি, করবওনা।এই তো ভালো আছি.....সুখে আছি.....।
আলোচিত ব্লগ
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন
"বন্ধ দুয়ার"

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।