somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীর সকল প্রাণী সুখি হোক ১

২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্লক স্ট্রাইকস টুয়েলভ।
নিদ্রা মহারাজ পঞ্চম আসমানে বসিয়া নির্ঘাৎ বিদ্রুপ করিতেছেন। চতুর্থতে স্বস্তি, ৩য় তে উষ্ণতা, ২ য় ও ১ম এ সাদা ও কালো আমি মানে আমার দুই অবয়ব কাইজ্যা করছেন। উনাদের ব্যগর বাই থামলে কম্ফোর্টার স্থির হয়ে উষ্ণতা দেবেন, প্রশান্তি আসবে, অত:পর মহারাজের যদি দয়ার দান পাই।

কাল রাতে এমন সময় আমি দিব্যি অন্য ভুবনে ছিলাম। তার কিছু আগে, বাড়ির নিচে পাড়ার কুকুর কাদছিল। কুকুরের কান্না খুবই অস্বস্তিকর। কেমন যেন ভয় লাগতে থাকে। ছুটকি তখন ঘুম। বড় কন্যা প্রাণী প্রেমি। বারান্দায় যাবেন কি হল খোজ নিতে। আমি কি আর তাকে বলি, কি ভীষন হায়হুকু হচ্ছে আমার। আমি খুব স্বাভাবিক ভঙ্গিতে বললাম যে কুকুরের হয়তো পেট ব্যথা বা আজ খাবার জোটেনি। খুব সমঝদার কন্যা আমার কুকুর জাতির খাদ্য সংকট কিভাবে বিলোপ করা যায় সে চিন্তা করতে করতে নিদ্রা গেলেন।

ভালো কথা, যে পরীক্ষাটা ব্যপক খারাপ দিয়েছিলাম তাতে আমি হায়েস্ট পেয়েছি। ক্লাসে যাবার আগে দুপুরের খাবার খাওয়া হয়নি, তাই ক্লাসের মাঝেই পেটে মধ্যাঙ্গ সংগীত টের পেলাম। ৯.৩০ টায় ছাড়া পেয়ে উপবাসী আমি আজ রাস্তার মিনি বার্গার (স্ট্রিট ফুড) মেরে দিলাম। জাহাঙ্গীরনগর অধ্যায় শেষে এই প্রথম রাস্তার ধারে কোথাও খেলাম। মন্দ না, ঝাল ছিল। আর কি কি ছিল বুঝতে কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ক্লাস শেষে বুঝলাম আজ ব্যাপক শীত- শিট! গরম কাপড় নাই। শিট একটি বহু অর্থক শব্দ। এখানে' আই হায়' বুঝাইতে ব্যবহার হবে।

আজকে আমার বাড়ির এসিস্টেন্ট আমাকে যার পর নাই উত্তম শিক্ষা দিলেন। এ জগতে বাইনারি মানুষগুলো যারা হয় ০ নতুবা ১ সিগনাল ছাড়া শ্বাস প্রশ্বাসও নেন না, মধ্যপন্থা বা সৃজনশীলতা কোথাকার কোন কিসের ঘোড়ার ডিম, তিনি সেই গোত্রের। এক সপ্তাহ অফিস ও অন্যান্য কাজে বাসায় না থাকবার কারণে ও তার সাথে দেখা না হবার দরুন তাকে বলে যাওয়া হয়নি নতুন গাছগুলোতে পানি দেবার কথা। তাই তিনি নিয়ম মত পূর্বের গাছগুলোতে পানি দিয়েছেন। আজ সকালে খেয়াল করলাম নতুনদের তৃষ্ণায় জ্বিহবা লকলক করছে, একেকজন পাট পাট হয়ে আছেন। তাকে বললাম- আপা, এগুলোতে পানি দেয়া দরকার ছিল যে। তিনিও বিকারহীন হয়ে বললেন-"আমারো মনে হইসিলো এইগুলিতে পানি দিয়া লাগে কিনা, কিন্তু আপনি কিস্যু কন নাই তাই দেই নাই"। ভূল শিরোধার্য, মেনে নিয়ে 'আচ্ছা' বলে আমার সেই সুফলা হাসিটা দিলাম।

বারান্দায় দাড়িয়ে কিছু তারা দেখা যাচ্ছে। খোলা বারান্দার গা ঘেষে ছোট সবুজ কোণ। আমার কেবল মনে পরছে সকাল থেকে-

"Under the wide and starry sky,
Dig the grave and let me lie"

কোথায় পড়েছিলাম মনে নাই।
#পৃথিবীরসকলপ্রাণীসুখিহোক
৮/১২/২০১৮
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

খরচ

লিখেছেন সেজুতি_শিপু, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২৯


কোন কোন রাত্রি শেষের বেগুনী আলোয়
বাতাস যখন রতিতৃপ্ত দৃষ্টির মত কোমল-
উন্মোচনের আগ্রহে উদগ্রীব আলো
কী এক দ্বিধায় থমকে আছে পুবের দরজায়,
হঠাৎ যেন কেউ মাছের মত
ছেকে তোলে জালে।
লাগায়... ...বাকিটুকু পড়ুন

সংসদের বায়না : ৩০ সেট গয়না

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:১৪

একসময় এই প্রবাদটি খুব প্রচলিত ছিল, এমনকি পণ্ডিত মহলেও এটি নিয়ে ঠাট্টা-মশকরা করা হতো।
সময় বদলে গেছে; যমুনা নদী দিয়ে বহু জল বয়ে গিয়ে সাগরে মিশেছে।



বাস্তবতার নিরিখে আমাদের সমাজে... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

×