বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের ৬০ দিন বা দুই মাস পূর্ণ হয়েছে। অবরোধের সাথে সপ্তাহের প্রতি কার্যদিবসে জোট আহূত হরতালও চলছে প্রায় সোয়া এক মাস ধরে। হরতাল-অবরোধ চলাকালে এই পর্যন্ত সারাদেশে অন্তত ১১৬ জনের প্রাণহানি ঘটেছে। এরমধ্যে দুই তৃতীয়াংশই নিরীহ মানুষ। নিহতদের মধ্যে পেট্রোল বোমা ও আগুনে পুড়ে মারা গেছেন ৬৫ জন। তাদের মধ্যে বিভিন্ন পরিবহনের যাত্রী ৩০ এবং শ্রমিক ২১ জন। এ সময় অগ্নিদগ্ধ হয়ে পুলিশের একজন সদস্য প্রাণ হারান। আর দুই মাসে সংঘর্ষ, গুলি, বন্দুকযুদ্ধ, গণপিটুনি ও গাড়িচাপায় নিহত হয়েছে ৫১ জন। আহতের সংখ্যা প্রায় দেড় হাজার। এছাড়া অবরোধের সময় নাশকতায় প্রায় ২ হাজার যানবাহন ভাংচুর-অগ্নিসংযোগের শিকার হয়। পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করে আট শতাধিক গাড়ি পুড়িয়ে দেয়া হয়। চলমান সহিংসতায় শিল্প, ব্যবসা-বাণিজ্য ও কৃষিসহ সাতটি প্রধান খাতে প্রায় ১ লাখ ৬২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। হরতাল-অবরোধ এখনও অব্যাহত রয়েছে। এতে দেশের ব্যবসায়ী, শিক্ষার্থী-অভিভাবকসহ নাগরিকরা উদ্বিগ্ন। চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার সময়ও হরতাল অব্যাহত রাখা হচ্ছে। আন্দোলনের নামে নাশকতা এটা কোন ভাবেই মেনে নেওয়া যায়না। এটা কি কোন রাজনীতির আদর্শ হতে পারে?
আন্দোলনের নামে নাশকতা এটা কোন ধরনের রাজনীতি?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আত্মহনন ও পক্ষপাতিত্ব


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন
তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন
এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন
=মনে রং নেই আর=

মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন
দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।