somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতির অংশ হিসেবে সরকারের পরিকল্পনায় আইটিতে দক্ষ ২৩ হাজার জনশক্তি তৈরির উদ্যোগ

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর ‘ওয়ান বাংলাদেশ’ ভিশন এর অন্যতম লক্ষ্য ২০১৮ সালের মধ্যে আইটিকে পেশা হিসেবে গ্রহণ করতে পারে এমন দক্ষ ১০ লাখ জনশক্তি তৈরি করা। এরই ধারাবাহিকতায় বেসিসের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম দেশব্যাপি ছড়িয়ে দেওয়া হবে। এই লক্ষ্যে আগামী এপ্রিল থেকে ঢাকার পাশাপাশি দেশের সকল বিভাগে বেসিসের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হচ্ছে। এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে আগামী ৩ বছরে বিনামূল্যে ২৩ হাজার দক্ষ জনশক্তি তৈরি ও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বেসিস। অর্থ মন্ত্রণালয়ের অধীন স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) প্রকল্পের অধীনে এই জনশক্তি তৈরিতে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া এই প্রকল্পের বাইরেও বেসিসের নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চলবে। দক্ষ মানবসম্পদ গড়তে না পারলে দেশে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত অসম্ভব। উন্নত দেশে দক্ষ মানবসম্পদই মূল চালিকাশক্তি। ব্যক্তিগত জীবনেও যেমন দক্ষতা প্রয়োজন, তেমনই দেশের উন্নয়নেও দরকার দক্ষ মানবসম্পদ। দক্ষ জনশক্তি থাকলে বিদেশি বিনিয়োগকারীরা সহজেই আকৃষ্ট হন। জনসংখ্যা বিস্ফোরণের দেশে রাতারাতি জনশক্তি বৃদ্ধি সম্ভব নয়। তাই সরকারের পরিকল্পনায় বেসিস জনশক্তি তৈরির উপর গুরুত্ব দিয়ে ‘ওয়ান বাংলাদেশ’ ভিশন ঘোষনা করেছে। এই ভিশনের চারটি পিলারের মধ্যে ১০ লাখ দক্ষ জনশক্তি তৈরির বিষয়টি প্রাধান্য পেয়েছে। তারই অংশ হিসেবে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পটি শেষ হলে তথ্যপ্রযুক্তি খাত তাদের প্রয়োজনীয় লোকবল পাবে ও প্রশিক্ষণার্থীর কর্মসংস্থানের সুযোগ হবে। ত্বরান্তিত হবে দেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতির যাত্রা।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×