নির্বাচন অনুকূল বা প্রতিকূল যাই হোক, জ্বালাও পোড়াও এর পথ খোলা রেখেই মাঠে নেমেছে তারা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির অংশগ্রহণের অর্থ এই নয় যে, নাশকতা ও সহিংস কর্মসূচীর পথ ছেড়ে স্বাভাবিক রাজনীতির পথে ফিরে এসেছে। বরং তা বহাল রেখেই নির্বাচনকে নেতিবাচক কর্মসূচীর অংশ হিসেবেই নিয়েছে। নির্বাচন অনুকূল বা প্রতিকূল যাই হোক, জ্বালাও পোড়াও এর পথ খোলা রেখেই মাঠে নেমেছে। জঙ্গীবাদী ফর্মুলার যে ধারায় দলটি জামায়াতকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে দেশ ও জনগণবিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, তা থেকে আপাত বেরিয়ে আসার লক্ষণ দেখা গেলেও এটা মনে করার কারণ নেই যে, গণতান্ত্রিক রাজনীতির পথ ধরে হাঁটবে। বরং সশস্ত্র জঙ্গীদের আশ্রয়স্থল হিসেবে বিএনপি যে অবস্থান ধরে রেখেছে, তা থেকে বিচ্যুত হওয়ার কোন কার্য-কারণ নেই। নির্বাচনে হেরে গেলে সরকারের বিরুদ্ধে শুধু নয়, দেশের জনগণের বিরুদ্ধে একতরফা সর্বাত্মক যুদ্ধ পুনরায় জোরসে চালু করবে। পেট্রোলবোমা, কিরিচের পাশে আরও মারাত্মক অস্ত্র নিয়ে চোরাগোপ্তা হামলার মাত্রা বাড়িয়ে দেবে। আর জয়লাভ করলে তো আরও পোয়াবারো। সরকারকে গদি থেকে তাদের ভাষায় টেনে হিঁচড়ে নামাতে সহিংসতার পথকেই বেছে নেবে এই যুক্তিতে যে, সরকারের কোন জনসমর্থন নেই। সুতরাং পদত্যাগে বাধ্য করার জন্য নৃশংসতার ধারাকে আরও গতিশীল করবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলেই যে বিএনপি হরতাল-অবরোধ নামক নাশকতামূলক কর্মসূচীর অবসান ঘটাবে এমন আভাস ইঙ্গিত তারা দেয়নি। আর হেরে গেলে আরও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাবে। বিএনপির গণবিরোধী রাজনীতির শিকার হয়ে বহু মানুষ পেট্রোলবোমার আগুনে দগ্ধ হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারানোর ঘটনা দেশবাসী কখনও ভুলে যাবে না। বিএনপি আন্দোলনের নামে এখনও মানুষ মারার যে রাজনীতি চালিয়ে যাচ্ছে, তাতে প্রশ্ন জাগা স্বাভাবিক, তারা জনকল্যাণের কোন কথা বলে ভোট চাইবে? সিটি নির্বাচনকে কেন্দ্র করে ২০ দলীয় জোটের নেতা কর্মী-সমর্থকরা মাঠে নামার সুযোগ পেয়েছে। তারা সুষ্ঠু রাজনৈতিক ধারায় এগুবে বলে যতই ভাবা হোক বাস্তবে তা হবে কি না সন্দেহ রয়েছে। মাঠে নামার সুযোগ পেয়েও মানুষ মারার রাজনীতি করবে না, তার নিশ্চয়তা পাওয়া যায় বলে আমার মনে হয় না।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।