অত্যাধুনিক চিকিত্সাসেবায় আরও একধাপ এগিয়ে গেল ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল। বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট বিভাগের উদ্বোধন
০৬ ই মে, ২০১৫ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন বিভাগ (অস্থি মজ্জা প্রতিস্থাপন) উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে বাংলাদেশ অত্যাধুনিক চিকিত্সাসেবায় একধাপ এগিয়ে গেল। এটি দেশের দ্বিতীয় বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন বিভাগ। এর আগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-২ তে ২০১৪ সালে এই বিভাগ চালু করা হয়। এখানে এখন পর্যন্ত ১৪টি বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন করা হয়েছে। চিকিত্সা শেষে সবাই সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। আরো ৬ জন অপেক্ষমাণ রয়েছেন। সকলের জন্য এই সেবা উন্মুক্ত থাকবে। থেলাসেমিয়া, লিউকোমিয়া, এ-প্লাস্টিক এনিমিয়া, মাইলোমা, লিমপোমাসহ নানা জটিল রোগের ঝুঁকিতে দেশের কয়েক লাখ মানুষ। এসব রোগে আক্রান্ত রোগীদের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন করতে হয়। এটি অত্যন্ত ব্যয়বহুল। বিদেশে চিকিত্সা করতে খরচ হয় ২০-২৫ লাখ টাকা। অন্যদিকে দেশে খরচ হয় ৫-৬ লাখ টাকা। এটার জন্য দুই ধরনের চিকিত্সা সেবা রয়েছে। একটি অটোলোগাস অন্যটি এলোজেনিক। বাংলাদেশে অটোলোগাস পদ্ধতি প্রচলিত। এই পদ্ধতিতে রোগীর নিজের শরীর থেকে স্টেম সেল সংগ্রহ করে সংযোজন করা হয়। আর এলোজেনিক পদ্ধতিতে অন্যের শরীর থেকে স্টেম সেল নিয়ে সংযোজন করা হয়। বাংলাদেশে এই পদ্ধতি চলতি বছরের ডিসেম্বর থেকে চালু হবে। এই পদ্ধতি চালু হলে একদিকে যেমন অর্থ সাশ্রয় হবে তেমনি জনগণ দেশে বসেই বিশ্বমানের সেবা পাবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা...
...বাকিটুকু পড়ুনগাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন