ইরাকে ইসলামপন্থি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধারা দেশটিতে গণহত্যা চালাচ্ছে। শিশুসহ দেশটির বেসামরিক মানুষদের বিরুদ্ধে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধ করছে। শুধু ইরাক নয়, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, নাইজিরিয়া, পাকিস্তান, আফগানিস্তান, তিউনেশিয়া, বাংলাদেশ প্রভৃতি মুসলমান অধ্যুষিত দেশগুলোতে আইএসের মতো উগ্রপন্থি ইসলামী জঙ্গি সংগঠনগুলো গণহত্যা চালাচ্ছে। যেমন গত ১২ মার্চ ২০১৫ খবরে জানা গেছে, ইয়েমেনের রাজধানী সানায় দুটো মসজিদে আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৪২ জন নিহত ও তিনশ'র বেশি আহত হয়েছেন। এ হামলার দায় স্বীকার করেছে ইসলামী জঙ্গি সংগঠন আইএস। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল দামাসাক শহর থেকে কমপক্ষে ৭০টি লাশ উদ্ধার করা হয়েছে। আইএসের অনুরূপ সংগঠন বোকো হারামের কাছ থেকে শহরটি পুনর্দখলের পর এসব মরদেহ উদ্ধার করা হয়। (খবর বিবিসির)। পাকিস্তানের পেশোয়ারে এক স্কুলে আইএসের মতো সংগঠন তালেবান হামলায় ১৪৫ জন ছাত্র নিহত হয়েছে। ২৪ মার্চ ২০১৫ সংবাদে প্রকাশ, চট্টগ্রাম মহানগীরর এক জেএমবি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।তার বাসা থেকে ককটেল-গ্রেনেড জাতীয় তিনটি বোমা, একটি সাইকেল, শক্তিশালী ডেটোনেটর ও বিপুল পরিমাণ জেল বোমা ও গ্রেনেড তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামেই জেএমবির শতাধিক দোকান আছে বলে জানা গেছে। ভারত-বাংলাদেশ-মায়ানমারকে কেন্দ্র করে ইসলামিক স্টেট গড়ে তোলার স্বপ্নও দেখছে তারা। আবার ২০১৫ সাল শুরু হতে শুরু হয় জঙ্গি আক্রমণের তীব্রতা। ৯২ দিনের সন্ত্রাস-নাশকতায় হাজার হাজার কোটি টাকার ক্ষতিসাধন করা হয়। ভয়ঙ্কর প্রক্রিয়ায় পেট্রলবোমা মেরে প্রায় শ'দেড়েক মানুষ পুড়িয়ে মারা, শত শত মানুষকে পুড়িয়ে হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানোর মধ্যে দিয়ে জানিয়ে দেয়া হয় ভয়ের অপসংস্কৃতিতে আবদ্ধ করায় তারা কত পারদর্শী। দেশের বিভিন্ন স্থানে জঙ্গি আস্তানাসহ জঙ্গি সদস্যরা ধরা পড়ছে। সহিংসতা-নাশকতা ও মানুষ মারা কখনও ধর্মের পরিভাষা হতে পারে না, এতে ধর্ম অধর্ম হয়ে যায় এবং গণতান্ত্রিক আন্দোলনও হতে পারে না, এতে গণতান্ত্রিক কর্মীরা মাঠে থাকে না, সন্ত্রাসী ও নাশকতাকারীদের হাতে জাতি জিম্মি হয়ে পড়ে।
ইসলাম হল শান্তির ধর্ম, কিন্তু ইসলামী জঙ্গিবাদ মানে ধর্ম ও মানবতার অপমান
আজকের ডায়েরী- ২০১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।