somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামহোয়্যারইন কতৃপক্ষের প্রতি: ফ্রি সার্ভিস বন্ধ করে দিন...

০৫ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহোয়্যার ইন ব্লগের পরিবেশ ঠিক রাখার লক্ষে ইতিপূর্বে বহু পদক্ষেপ নিতে গিয়েও কতৃপক্ষ পিছিয়ে গিয়েছেন। যাই হোক, সামহোয়্যারইন কতৃপক্ষ ভাল বুঝেন এই ব্যাপারে। কিন্তু আমরা যারা এখানে লেখালেখি করি তারা সবাই একটু সুস্থ পরিবেশ আশা করি। এখন কতৃপক্ষের দায়িত্ব এই পরিবেশ বজায় রাখা। কতৃপক্ষ সেই পরিবেশ বজায় রাখতে ব্যার্থ হলে কখনো আশা করতে পারেন না সুস্থ ধারার লোকজন এখানে লিখবে।

এরকম একটি ফ্রি সার্ভিস দেয়ার জন্য আমরা কতৃপক্ষের কাছে সত্যিই কৃতজ্ঞ। কিন্তু কিছু অসুস্থ চিন্তাধারার মানুষ যখন এর অ্যাবিউজ করে তখন কতৃপক্ষ নতুন ধরনের একটি পদক্ষেপ নিতে পারেন। আর তা হলো [গাঢ়] সার্ভিসটিকে পুরোপুরি ফ্রি না করে কিছুটা পেইড সার্ভিস করে ফেলুন।[/গাঢ়]

ব্যাপারটি কিভাবে হবে তা সম্পর্কে একটু ধারনা দেবার চেষ্টা করি-

দুই ধরনের একাউন্ট রেজি: করার সুযোগ থাকবে-
1/ ফ্রি একাউন্ট
2/ স্পেশাল একাউন্ট

1/ ফ্রি একাউন্ট:
এই শ্রেণীর ব্যাবহারকারীদের জন্য রেজি: উন্মুক্ত থাকবে। তাদের সীমাবদ্ধতা হলো তাদের পোষ্ট মূল পেজে বা সাম্প্রতিক মতামতের ঘরে দেখাবে না। এমনকি সব্বোচ্চ ব্লগারের তালিকায়ও দেখাবে না।
(কারন ব্লগিং করার জন্য মূল পেজে আসাটা গুরুত্বপূর্ন নয়। বেশীর ভাগ ব্লগসাইটেই পোষ্ট মূল পেজে দেখার কোন ব্যাবস্থা নেই।)


2/ স্পেশাল একাউন্ট:
একাউন্ট রেজি: করার পর একটা নির্ধারিত হারে ফি (200 বা 500 টাকা) দিতে হবে (রেজি: করার পর একবারই)।
এই শ্রেণীর ব্যাবহারকারী সাইটের সকল সুবিধা ভোগ করতে পারবেন।
(ফ্রি গ্রাহকগন যেকোন সময় তাদের একাউন্ট আপগ্রেড করতে পারবেন)

স্পেশাল ব্যাবহাকারীদের কেহ ব্লগের নিয়মকানুন ভঙ্গ করলে তার বিশেষ সুবিধাবলী অপরাধ অনুযায়ী কর্তন করা যেতে পারে। পুনরায় মূল পেজে তাদের পোষ্ট আনতে হলে আবার পে করতে হবে ।এতে ফালতু ব্লগারদের আনাগোনা কমে যাবে বলেই আমার বিশ্বাস। এবং ভাল ব্লগাররা স্বস্তি বোধ করবেন।

এছাড়া আর কোন ওয়ে দেখি না এই সাইটে ফালতু লোকজনের আনাগোনা কমানোর কমানোর জন্য।

কতৃপক্ষ বিবেচনা করে দেখতে পারেন।

(কতৃপক্ষের যদি টাকা গ্রহন করতে সমস্যা থাকে তাহলে তা দিয়ে প্রাপ্তি ফাউন্ডেশনের মত ফান্ড খুলতে পারেন। অথবা প্রাপ্তি ফাউন্ডেশনেও দিয়ে দিতে পারেন। এতে সবারই লাভ। আপনাদের সাইটেরও রেপুটেশন বাড়বে... ব্লগ ব্যাবহারকারীরাও দান হিসেবে দিয়ে দিবেন টাকাটা কোন রকম দ্্বিধা না করেই।)
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:১১
৫২টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

×