somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কম্পিউটার নিরাপত্তা: প্রাথমিক কিছু ধারনা ও প্রস্তুতি... (2)

২৩ শে জানুয়ারি, ২০০৭ ভোর ৪:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

...চলমান....

[রং=মৎববহ]ব্যাপারটা আরো সহজ ভাবে বলার চেষ্টা করছি। ধরুন আপনি বাংলাদেশে বসে আমেরিকার একটি সার্ভার হ্যাক করতে চান। সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশ হতে আমেরিকা পর্যন্ত যে নেটওয়ার্ক ব্যাবস্থা আছে সেটি সম্পর্কে ধারনা থাকতে হবে। মানে এই ব্যাবস্থাটি কিভাবে কাজ, এর ভেতরকার দুর্বলতাগুলো কি ইত্যাদি ইত্যাদি। ধরি আপনার টার্গেট সার্ভারটি উইন্ডোজ 2000 সার্ভার অপারেটিং সিষ্টেমে চলে। তাহলে আপনাকে জানতে হবে উইন্ডোজ 2000 সার্ভার কিভাবে কাজ করে। এবং এর নিরাপত্তা ব্যাবস্থা কিভাবে কাজ করে ও এতে কি কি ত্রুটি রয়েছে। তাছাড়া অপারেটিং সিষ্টেমেও রয়েছে বাগ/সিকিউরিটি ইত্যাদি ইত্যাদি। এসব জানার পর সেই নিরাপত্তা ব্যাবস্থা ভাঙ্গার জন্য এসব ত্রুটিকে কিভাবে ব্যাবহার করা যায় নিজেই বুঝতে পারবেন। এসব কাজে অবশ্য আপনি বিভিন্ন আন্ডারগ্রান্ড হ্যাকারস সাইটের সাহায্য নিতে পারেন। (ডালনেটের একটি চ্যানেলে (#expl0it3r2k) আমরা কয়েকজন বন্ধু আগে নিয়মিত যেতাম, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার হ্যাকার আসতো এবং বিভিন্ন টপিকে আলোচনা করতো। মাঝে মাঝে আমাদের কাছে নতুন কোন তথ্য থাকলে তাদের সাথে শেয়ার করতাম, নতুবা তাদের কথা বসে বসে শুনতাম। এখন অবশ্য ঐ চ্যানেলটি নেই.. বন্ধ হয়ে গিয়েছিল কয়েকজন হ্যাকার এফ.বি.আইয়ের কাছে ধরা পড়ার পর।)[/রং]

এখন আপনার করনীয় কি? চলুন পয়েন্ট আকারে দেখি-
1) নেটওয়ার্ক সম্পর্কে জ্ঞান অর্জন করা
2) অপারেটিং সিষ্টেম সম্পর্কে জানা ও সিকিউরিটি হোল খুঁজে বের করা
3) আপনার প্রোগ্রামিং জ্ঞান দ্্বারা এসবের ফাক ফোকর গলে ভেতরে ঢুকে যাওয়ার মত টুল তৈরি করা। (এসব কাজের টুল অবশ্য নেটে একটু সার্চ করলেই পাবেন। তবে এখনই তা ব্যাবহার করতে যাবেন না দয়া করে। না বুঝে এসব ব্যাবহারের মাঝে বিপদ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত বলবো পরবর্তিতে। সবচেয়ে ভাল উপায় হচ্ছে নিজের টুল নিজে তৈরি করে নেয়া। আপাতত টুলের চিন্তা বাদ দিয়ে পড়তে থাকুন ও সকেট প্রোগ্রামিং বিষয়ক জ্ঞান অর্জন করতে থাকুন।)

তাহলে এই তিনটি কাজ করার জন্য প্রস্তুত হয়ে যান। এসব জ্ঞান অর্জন করার জন্য আপনার যত ধরনের সাহায্য লাগবে করার চেষ্টা করবো। এবং এসব নিয়েই আমাদের লেখালেখি চলবে।


হ্যাকিং শিখতে হলে আপনার অবশ্যই পড়ার অভ্যাস থাকতে হবে। পড়তে বিরক্ত লাগলে হ্যাকার হবার স্বপ্ন পুরন হবে না আপনার কোনভাবেই...........তবে আমাদের আলোচনার মাঝে মাঝে জনপ্রিয় কিছু হ্যাকিং টেকনিক নিয়ে আলোচনা করবো। কোন রকম বিশদ জ্ঞান অর্জন না করেও সেগুলো ফলো করে টুকটাক হ্যাকিং ও নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।

আজকের মত এখানেই শেষ করি....
সবাই ভাল থাকুন.. নিরাপদে থাকুন।


[ কোনকিছুর নিজে জানা আর অপরকে শেখানোর মাঝে অনেক তফাৎ রয়েছে। কারন যিনি শেখাচ্ছেন, তিনি তার নিজের জ্ঞান দিয়ে অনেক সময় শিক্ষার্থীদের বুঝার ক্ষমতাকে বিচার করে ফেলেন নিজের অজান্তেই। তখন আলোচনা অনেক জটিল হয়ে যায়। আবার অনেকে সচেতন ভাবে এটি এড়াতে গিয়ে অনেক অপ্রাসঙ্গিক আলোচনার অবতারনা করে ফেলেন। আমার আলোচনায় সেরকম কিছু নিজের অজান্তেই হয়ে যাচ্ছে কিনা সেটি দেখতে পাবেন আপনারা। সুতরাং প্রতিটি পর্বে সবার ফিডব্যাক আশা করছি। কোন কিছু বুঝতে না পারলে প্রশ্ন করুন... আবার আমার কোন ভুল থাকলে সেটিও জানিয়ে দিন। ]


------------
3:23 PM 23/01/2007 7511
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০০৭ ভোর ৪:২৭
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুম আর গুপ্ত

লিখেছেন সামছুল আলম কচি, ২৫ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:১৫


খোঁজ করলে দেখাি যাবে, কুকুর-বিড়াল পালকদের অনেক কাছের আত্মীয়-পরিজন অনেক কষ্টে জীবন কাটাচ্ছে। তাদের প্রতি কোনও দয়া-মায়া নেই; অথচ পশুদের জন্য... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫



মসজিদে বসে মদ খেতে দাও, অথবা সেই জায়গাটা দেখাও যেখানে আল্লাহ নেই।

বহুদিন ধরে গল্প লেখা হয় না!
অথচ আমার গল্প লিখতে ভালো লাগে। সস্তা প্রেম ভালোবাসা বা আবেগের... ...বাকিটুকু পড়ুন

=পাতার ছাতা মাথায় দিয়ে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২৯


মনে আছে ছেলেবেলায়
ঝুমঝুমিয়ে বৃষ্টি এলে,
পাতার ছাতা মাথায় দিয়ে
হাঁটতাম পথে এলেবেলে।

অতীত দিনের বৃষ্টির কথা
কার কার দেখি আছে মনে?
শুকনো উঠোন ভিজতো যখন
খেলতে কে বলো - আনমনে?

ঝুপুর ঝাপুর ডুব দিতে কী
পুকুর জলে... ...বাকিটুকু পড়ুন

তালেবান ঢাকায়, রাষ্ট্র ঘুমায়

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২৫ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩২

জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে অনেক কিছু নতুন হইছে। নতুন সরকার, নতুন মুখ, নতুন বুলি। কিন্তু একটা জিনিস খুব চুপচাপ, খুব সাবধানে নতুন হইতেছে, যেইটা নিয়া কেউ গলা ফাটাইতেছে না। তালেবানের... ...বাকিটুকু পড়ুন

মুখোশ খুলে গেছে ও আয়না ভাঙ্গা শুরু হয়েছে!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:৫৬

মুখোশ খুলে গেছে ও আয়না ভাঙ্গা শুরু হয়েছে!

image upload problem

বাংলাদেশে একসময় খুব জনপ্রিয় একটা পরিচয়-“আমি সুশীল”, “আমি নিরপেক্ষ”, “আমি কোনো দলের না”। এই পরিচয় ছিল আরামদায়ক, নিরাপদ, সম্মানজনক। এর... ...বাকিটুকু পড়ুন

×