আমরা এখানে হ্যাকিং ও সিকিউরিটি নিয়ে একটি ডিসকাশন গ্রুপের মত শুরু করতে পারি। যদিও এরই ভেতর আমরা একটি চমৎকার মেইলিং গ্রুপ তৈরি করে ফেলেছি ইয়াহুতে। মাত্র 40 ঘন্টায় 28 জন আমাদের গ্রুপে জয়েন করেছেন। ব্যাপারটা আশাদায়ক। এই 28 জনের মাঝে যারা হ্যাকিং ও কম্পিউটার সিকিউরিটি সম্পর্কে কিছু হলেও ধারনা রাখেন তারা সাহায্য করতে পারেন আমাদের গ্রুপটিকে আরো সমৃদ্ধ করার ব্যাপারে।
কিছু পোষ্ট টেকনিক্যাল কারনে এই ব্লগে দেয়া সম্ভব নয়, তা ওখানে দিতে পারেন। যেমন আজকে কিছু আন্ডারগ্রাউন্ড হ্যাকিং গ্রুপের লিংক দিয়েছি। বাকীরাও এধরনের তথ্য দিয়ে সবাইকে সাহায্য করতে পারেন। তবে একটি অনুরোধ থাকবে, কেউ দয়া করে অপ্রাসঙ্গিক কিছু পোষ্ট করবেন না ওখানে।
[রং=ঢ়রহশ]
বি:দ্র: আজকে যে আন্ডারগ্রাউন্ড ফোরামের লিংকগুলো দিয়েছি, ওখানে গেলে অনেক হ্যাকিং টুল (Ex. Key logger, Scanner, Exploiter) পাবেন ফ্রি ডাউনলোড করার মত। দয়া করে এখনই ডাউনলোড করে ব্যাবহার করতে যাবেন না। কেন সেটা খুব শিঘ্রহি একটি পোষ্টে জানাবো। কেউ যদি ডাউনলোড করতে চান, নিজ দায়িত্বে করতে পারেন। না বুঝে ওসব ব্যাবহার করার কারনে আপনার সিষ্টেমের কোনরকম ক্ষতির জন্য আমরা দায়ী থাকবো না।
[/রং]
সামনে আরো লেখা নিয়ে আসছি আপনাদের মাঝে...
সবাই ভাল থাকুন, নিরাপদে থাকুন।
TRIVUz
!@!14534
--------------
5:28 AM 24/01/2007 8151
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






