আমার ত্রিভুজ ব্লগের টাইটেলে একটি ভিজিটর ট্রাকার লাগিয়েছিলাম যা মাত্র দুইদিন রান করার পরই কিছু জুজু'র ভয়ে ভীত ব্লগারের চিৎকার চেঁচামেচিতে সাইট কতৃপক্ষ বন্ধ করে দিয়েছেন। যাই হোক, দুইদিনে ব্লগের ভিজিটরদের ব্যাপারে যেসব তথ্য পেলাম তার পরিসংখ্যান নিয়ে এই পোষ্ট (ট্রাকার ব্যাবহারের সুবিধাটি বন্ধ করে না দিলে আরো ভাল করে দেয়ার ইচ্ছে ছিলো মাস খানেক পর)।
দুইদিনে আমার ব্লগে মোট ৬৯৯ জন ইউনিক ভিজিটর এসেছিলেন। যাদের মোট ভিজিটের পরিমান ছিলো ১০৯৮।
এই ৬৯৯ জন ইউনিক ভিজিটর সেসব ব্রাউজার ব্যাবহার করেছিলেন-
১. ইন্টারনেট এক্সপ্লোরার: ২৯১ জন (৪২.৮৬%)
২. মজিলা ফায়ার ফক্স: ২৭৬ জন (৪০.৬৫%)
৩. অন্যান্ন (অজানা): ৯৩ জন (১৩.৭০%)
৪. এভেন্ট: ১১ জন (১.৬২%)
৫. অপেরা: ৪ জন (০.৫৯%)
৬. এ.ও.এল : ২ জন (০.২৯%)
৭. মজিলা: ২ জন (০.২৯%)
অপারেটিং সিষ্টেম:
১. উইন্ডোজ এক্স.পি: ৫৪৮ জন (৮০.৭১%)
২. অন্যান্ন (অজানা): ৯৩ জন (১৩.৭০%)
৩. উবুন্তু লিনাক্স: ১০ জন (১.৪৭%)
৪. উইন্ডোজ মিডিয়া সেন্টার: ১০ জন(আমি সহ) - (১.৪৭%)
৫. উইন্ডোজ ২০০০: ৮ জন (১.১৮%)
৬. ম্যাক ও.এস: ৪ জন (০.৫৯%)
৭. সুসে লিনাক্স: ৩ জন (০.৪৪%)
৮. এন্টারপ্রাইজ লিনাক্স: ২ জন (০.২৯%)
৯. উইন্ডোজ ৯৮: ১ জন (০.১৫%)
রিজিওন:
এই লিষ্টটি অনেক লম্বা.. এটি এবং আরো কিছু তথ্য জানতেএখানে ক্লিক করতে পারেন আগ্রহীরা।
এই তথ্যগুলো সাধারন ব্যাবহারকারীর জন্য অপ্রয়োজনীয়.. তবে একজন ওয়েব ডেভেলপারেরর জন্য অবশ্যই প্রয়োজনীয় এবং আমরা যারা আইটি নিয়ে কাজ করি, তাদের কারো কারো কাছে হয়তো গুরুত্বপূর্ন...
হাসিন ভাইকে অনুরোধ করবো এরকম একটি ব্যাবস্থা সামহোয়্যারের যুক্ত করে দিতে এবং পরিসংখ্যান পাতাটি আমাদের দেখার সুযোগ দিয়ে দিতে। তাহলে কোন রকম জরিপ ছাড়াই অনেক তথ্য জানতে পারতাম... যার ব্যাপারে অনেকেই আগ্রহী বলেই আমার ধারনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

