পরখ করেই দেখুন... শাব্দিকের এই নতুন ভার্শনটা সিম্পলী অসাধারন ....
ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
এডঅনসটি সেটাপ হওয়ার পর এনাবল করার জন্য আপনাকে "শিফট বাটন" দুইবার প্রেশ করতে হবে। কিবোর্ড সেটাপ ঠিক করার জন্য ফায়ারফক্সের ডান দিকে নিচে যে আইকনটি আসবে, সেখানে ডাবল ক্লিক করে অপশন বক্স আনতে হবে।
যে অসুবিধাগুলো চোখে পড়লো:
১) "আ" লেখা যাচ্ছে না ইউনিজয় টাইপিং সিষ্টেমে। তবে অন্যন্ন কি-বোর্ড ভালই কাজ করছে।
২) শিফট কি প্রেস টাইমিং বেশ রাখাতে ভুল ক্রমে প্রায়ই কি-বোর্ডটা একটিভ হয়ে যায়, যা কিছুটা বিরক্তিকর।
৩) সামহোয়্যারের টেক্সটবক্সে বাংলা লেখার সিষ্টেম আগে থেকে থাকার কারনে এটি এখানে ব্যবহার করতে পারবেন না। (তবে ইংরেজীতে লেখুন ঘরে ট্রাই করে দেখতে পারেন।)
৪) এড-অনস'টির সাথে কোন রকম ম্যনুয়াল বা ব্যবহার বিধি না থাকার কারনে নতুন অনেকেই বুঝতে পারেন না কিভাবে কি করবেন।
আশা করি পরবর্তী ভার্শনে এসব সমস্যা দুর করা হবে। তবে এই অল্প কিছু সমস্যা থাকার পরেও প্রোগ্রামটিকে ১০ এ ৮ দেয়া যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


