শত্রুকেও বলবো না আর গ্রামীনের ইন্টারনেট কানেকশন নিতে
০৭ ই আগস্ট, ২০০৭ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্রডব্যান্ড লাইনকে বিদায় জানিয়ে নিলাম গ্রামীন ইন্টারনেট। প্রথম দুই মাসের সার্ভিস দেখে তো মহা খুশি। সবাইকে সাজেসন দিয়েছি গ্রামীন নেয়ার ব্যপারে। এই ব্লগেও অনেককে বলেছি যতদুর মনে পড়ে।
তখনও অবশ্য কয়েকটি ব্যপারে গ্রামীনের সার্ভিসে সন্তুষ্ট ছিলাম না। এক্সপ্লোর -১ সিম নেয়ার সময় দেখলাম পরিষ্কার করে লেখা প্রথম তিন মাস ১০০ মিনিট করে ফ্রি! কোথায় কি? বরং কাষ্টমার ম্যানেজারকে ফোন করে এই বিষয়ে জিজ্ঞেস করতেই এক ভদ্রমহিলা সুন্দর করে বলে দিলেন এরকম কোন অফার নেই। অথচ আমার কাছে সেই অফারের কাগজ এখনো আছে। তাছাড়া সিম নেয়ার সময়ও বসুন্ধরা সিটির গ্রামীনের শোরুমের ভদ্রলোক বলে দিয়েছিলেন এই ৩০০ মিনিটের কথা। তাও কিছু মনে করিনি... গ্রামীন টাইপ মাল্টিন্যাশনাল কোম্পানীগুলোর বাটপারীর শিকার হতে হতে অভ্যস্থ হয়ে গিয়েছি মনে হয়।
যাই হোক, ৮০০ টাকার ব্রডব্যন্ড লাইন রেখে ১৪০০ টাকার গ্রামীন নিলাম। এজ মডেম কিনতে গিয়ে অতিরিক্ত আরো ৯৫০০ টাকা গেলো। কিন্তু প্রথম দুই মাস পার করার পরই বুঝতে শুরু করলাম তাদের ভূয়ামী। কাস্টমার কেয়ারে ফোন করলে বলে রেংগস ভবনে কি ঘোড়া হয়েছে। বললাম রেংগস ভবনে সমস্যা ১ সপ্তাহ ধরে। কিন্তু আমার নেটে তো সমস্যা আরো আগে থেকে। এমনও না যে আমার পিসির কারনে হচ্ছে। কারন একই মডেম অন্য পিসিতে সেটাপ করেও একই অবস্থা।
কি আর করবো.. মনে হচ্ছে সেই পুরানো ব্রডব্যান্ড লাইনেই ফিরে যেতে হবে। গ্রামীনের ভূয়া সার্ভিস ব্যবহার করে মেজাজ খারাপ করার কোন মানে হয় না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ক্লোন রাফা, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৫৪

আমাদের উঠানে একটা কবর আছে। কবরটা কার, আমি জানি না।
জানি না, এই কথাটা মিথ্যা। আমি জানি কার। কিন্তু নামটা বললে বিপদ হতে পারে। তাই নাম বলি না।
শুধু প্রতি বছর...
...বাকিটুকু পড়ুনজামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!
কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭
অভিমান যখন ঝরে যায়.........
আপনারা যারা 'বসন্ত বিলাপ' সিনেমাটা দেখেছেন তাদের কি শেষ দৃশ্যটা মনে আছে? যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে অপর্ণা সেন জিজ্ঞেস করছে, "আপনি যান নি?"
সৌমিত্র একগাল হেসে বলছে... ...বাকিটুকু পড়ুন
আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে
ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই...
...বাকিটুকু পড়ুন