somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোষ্টমর্টেম কেন বাংলাদেশের একটা জেনারেশানে আর্জেন্টিনার সাপোর্টার বেশী ?

২৪ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


(ইহা সত্যের বেড়াজালে একটি ফান পোষ্ট)
প্রেক্ষাপটঃ
সময়কাল ১৯৮০।
BTV রঙ্গীন সম্প্রচার শুরু করেছে, অধিকাংশ মানুষের ঘরে রঙ্গিন বা সাদাকালো টিভি ছিল না । মাসের চার সপ্তাহের, একসপ্তাহে একদিন রঙ্গিন সিনেমা, আর বাকী তিন সপ্তাহে তিন দিন সাদাকালো বাংলা সিনেমা দেখান হত । সেদিন গ্রামের বা শহরের বাড়ির উঠোনে টিভি বসিয়ে পাটি বিছিয়ে দেওয়া হত দর্শকদের জন্য । টান টান উত্তেজনা নিয়ে সবাই ভাত দে, পোকামাকড়ের ঘর বসতি দেখত । আলমগীর যখন ভাত ভাত করত তখন দুঃখে সবাই চোখ দিয়ে পানি গড়াত । বাড়ির বউ তার লুকিয়ে তার আচল দিয়ে স্বামীর চোখ মুছে দিত !
আস্তে আস্তে অর্ধ যুগে রঙ্গিন টিভি বেশ জনপ্রিয়তা পেল ।
ঘটনাকালঃ
ঠিক এহেন পরিস্থিতিতে ১৯৮৬ সালের বিশ্বকাপ শুরু হল, ঘরে ঘরে হাহাকার পরে গেল রঙ্গিন বা সাদাকালো টিভির জন্য । যাদের সামর্থ ছিল তারা টিভি কিনল আর যাদের ছিলনা তারা সবাই অন্যের বাসায় খেলা দেখতে লাগল ।
একের উপর নতুন টিভি তার উপর ফুটবল, আর কি লাগে !
কিন্তু একি ! বিশ্বের বাঘা বাঘা সব দলের সাথে দারুন ভালো খেলছে এক নতুন দল (বাংলাদেশীদের জন্য) , যারা গতবার ২য় রাউন্ড থেকেই বাদ পড়ে গিয়েছিল । কেউ কল্পনাও করেনি ওদের মেইন স্ট্রাইকার এত দুর্দান্ত খেলবে । বিশেষ করে হাত দিয়েও যে ফুটবল খেলা যায় সেটা বিশ্ব প্রথম দেখল । হ্যাঁ চ্যাম্পিয়ান হয়ে গেল ম্যারাডোনার আর্জেন্টিনা ।
চারিদিকে ছড়িয়ে পড়ল হাত দিয়ে গোল দেওয়ার জাদু । যারা খেলা দেখেনি তারাও এই মহিমায় আর্জেন্টিনার ফ্যান হয়ে গেল ।
এরপরের কাহিনী ইতিহাস !
উপসংহারঃ
পরের বিশ্বকাপেও রানার্স আপ হল তারা । আর্জেন্টিনার ফ্যান হুড়হুড় করে ঘুরতে লাগল । সেই শেষ এই জনমে আর তারা কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরুতে পারে নি, শেষ ১৬ এমনকি প্রথম রাউন্ড থেকে বাদ পরার ইতিহাস ও আছে । তবুও ৯০ পরবর্তী জেনারেশানের একটা বিশাল অংশ (নতুন প্রজন্ম) আর্জেন্টিনা সাপোর্ট করে, যদিও তারা আর্জেন্টিনাকে বিশ্বকাপে ভালো খেলতে কখনো দেখেনি ।
কেন?
শুধু তাদের বাবা দাদার ঐতিহ্য রক্ষা করার জন্য । এমনকি সংবাদ মারফত জানা যায় তাদের এক সমর্থক বাজিতে হেরে আর বিবাহ ই করেন নি । তারা কামনা করে একদিন আবার ম্যারাডোনা আসবে হাত দিয়ে ফুটবল খেলে তাদেরকে ভালো ফুটবল খেলা দেখাবে !
জয়তু বিটিভি !
“এই দেশে আর্জেন্টিনার যাকিছু ফ্যান, বংশপরম্পরা সমর্থকগোষ্ঠী !
অর্ধেক তার অবদান ম্যারাডোনার, অর্ধেক বিটিভির !”
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

বাজারের আগুন নিভবে পে-স্কেলে, প্রবৃদ্ধি ছুঁয়ে যাবে দশ শতাংশ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৮


কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি... ...বাকিটুকু পড়ুন

ইসলামাবাদে জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠান

লিখেছেন মাথা পাগলা, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪৩



পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়; এটি ছিল ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের ফল।... ...বাকিটুকু পড়ুন

আপা আর ফিরে আসবে না......

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৪১

যুগে যুগে গণ-আন্দোলন ও তীব্র জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হওয়া বিভিন্ন দেশের স্বৈরশাসকদের তালিকাঃ

(১) মোহাম্মদ রেজা পাহলভিঃ (ইরান - ১৯৭৯)১৯৭৯ সালে ইরানি বিপ্লবের সময় লাখ লাখ মানুষের প্রবল... ...বাকিটুকু পড়ুন

×