somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈশপের গল্পঃমৌমাছি সাকিব-আল-হাসান এবং দেশপ্রেমিক বাঙ্গালী !

০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক দেশে এক অজগর সাপ ছিল, সেই অজগর সাপের সাথে একটা মৌমাছির দা-কুমড়া সম্পর্ক ছিল । একদিন অজগর সাপ রাস্তার পাশে শুয়ে রোদ পোহাচ্ছিল, সুযোগ পেয়ে মৌমাছি অজগর সাপের মাথায় হুল ফুটিয়ে দিল । মৌমাছির হুলের বিষ তেমন বেশী নয়, আর অজগরের মোটা চামড়ায় ব্যাথা লাগেনি বললেই চলে । কিন্তু সম্পর্ক যেহেতু দা-কুমড়ার ! অজগর ভাবল, প্রতিশোধ তো তাকে নিতেই হবে ! নইলে ইজ্জত-কূল কিছুই বাকী থাকে না । এদিকে আর এক মহা সমস্যা, মৌমাছি বসে আছে অজগরের মাথার উপর । কিছুতেই সে মৌমাছিকে শায়েস্তা করতে পারছে না । এমন সময় অজগর খেয়াল করল রাস্তা দিয়ে একটা ঠেলাগাড়ি আসছে । অজগর ভাবল এই তো সুযোগ, যেই না ঠেলাগাড়ি অজগরের কাছে এল, সেই মাত্র অজগর তার মাথা গাড়ির চাকার নিচে ঢুকিয়ে দিল ।
অজগর মরার আগে যখন যন্ত্রনায় কাতরাচ্ছিল তখন শকুন এসে তার চোখে ঠোকর মেরে বলছিলঃ প্রতিশোধ নেওয়ার আগে খেয়াল করনি, যে নিজের মাথাও থেতলে যাবে !
খবরঃ
"বোর্ড সভাপতির নির্দেশে সোমবার দুপুর দুইটায় সাকিবের ঘটনাকে কেন্দ্র করে বিসিবি’র সভাকক্ষে বোর্ড মিটিংয়ে সকলের আলোচনায় সিদ্ধান্ত নেয়া হয়। সাকিবকে দেশের ভেতরে ছয় মাসের জন্য সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া তিনি দেড় বছর বিদেশে কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না। তাকে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ৩১ ডিসেম্বর ২০১৫ সাল পর্যন্ত বিদেশে খেলার জন্য অনুমতি দেয়া হবে না। "
চমৎকার !
বাহ ! কি খুশিতো দেশপ্রেমিক বাঙ্গালী ?
BDR বিদ্রোহের কথা মনে আছে? সকাল নয়টার দিকে যখন হামলা শুরু হল, একে একে আমাদের সব মেধাবী অফিসারদেরকে নৃশংস ভাবে হত্যা করা হচ্ছিল । তখনও কিন্তু খুশিতে বাঙ্গালী লাফাচ্ছিল । মিডিয়ায় দেখানো হচ্ছিল, "অপারেশান চাল ডালে দুর্নীতির কারনে অফিসারদের বিরুদ্ধে BDR সৈনিকদের বিদ্রোহ !"
দেশপ্রেমিক বাঙ্গালী যখন সত্য জানল, এবং বুক চাপড়ে হা-হুতাস শুরু করল, তখন অফিসারদের লাশ নর্দমায় দুর্গন্ধ ছড়াচ্ছিল !

সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

বাজারের আগুন নিভবে পে-স্কেলে, প্রবৃদ্ধি ছুঁয়ে যাবে দশ শতাংশ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৮


কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি... ...বাকিটুকু পড়ুন

ইসলামাবাদে জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠান

লিখেছেন মাথা পাগলা, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪৩



পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়; এটি ছিল ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের ফল।... ...বাকিটুকু পড়ুন

আপা আর ফিরে আসবে না......

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৪১

যুগে যুগে গণ-আন্দোলন ও তীব্র জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হওয়া বিভিন্ন দেশের স্বৈরশাসকদের তালিকাঃ

(১) মোহাম্মদ রেজা পাহলভিঃ (ইরান - ১৯৭৯)১৯৭৯ সালে ইরানি বিপ্লবের সময় লাখ লাখ মানুষের প্রবল... ...বাকিটুকু পড়ুন

×