আবার খেলিব হাউজি
০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একদিন ইস্টিশনের মিস্টি বারান্দায়
শুয়েছিলাম নিরালায়।
বলেছিলাম দেখিস একদিন এই শাহী শহরের
রাজা হবো। ইস্টিশনের পাশেই আমাদের স্টেডিয়াম। আমার প্রিয় বন্ধু সে রাতে আমায়, বিশ টাকার হাউজি খেলার কাগজ কিনে দিয়েছিল। বলেছিল দোস্ত আজকের রাজা তুই। গরম কড়াইয়ে বটপরোটা (খাসীর ভুঁড়ির ভুনা তরকারী আর পরোটা) আর পানের মিষ্টি জর্দার স্বাদটাই অন্যরকম। তেজপাতা দেওয়া চায়ের সাথে গোল্ড লীফ সিগাররেটের কেমন যেন একটা রাজকীয় স্বাদ আছে, মনে হয় রাজা আমি। বন্ধু সেদিন হাতে ধরে হাউজি খেলার কিভাবে লাইন কাটতে হয় শিখিয়েছিল। শীতের রাতে স্টেডিয়ামের গ্যালারির চারিদিকে সরগরম আওয়াজ। শুরু হয় ঘর কাটা, শুনশান নীরবতা, ডাক এন্ড হ্যাভেন টোয়েন্টি সেভেন। একে একে লাইন শেষ হয়, বাকি থাকে শুধু হাউজ। ইয়েস বলে উঠি, শুরু হয় গণনা, তারপরে গুঞ্জন বগী, বগী। কিছুটা লজ্জায় আড়ষ্ট হই , বন্ধু ঘাড়ে হাত দিয়ে বলে, আজকে কিছুক্ষনের রাজা ছিলি তুই; কিন্ত তুই বড় অপয়া, বাড়ি যা। বন্ধু মুখের উপর কথা বলে কিন্তু মনটা বড়। পৃথিবীর অনেক দেশ ঘুরলাম, খেললাম অনেক bingo(হাউজি), কিন্তু বটপরোটা, তেজপাতা দেওয়া চা আর মিষ্টি জর্দ্দার পানের সেই স্বাদ কোথাও পেলাম না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে...
...বাকিটুকু পড়ুনআইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯

বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!
শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ...
...বাকিটুকু পড়ুন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক...
...বাকিটুকু পড়ুন