শীতের ঝরা পাতা যেন শব্দ হয়ে ঝরে তোমার
-করমচা ঠোঁটে,
দখিন হতে বয়ে আসা বৈশাখী ঝড়ে, ছন্দে কাঁপা বুকে -
হাহাকার ভর করে।
গ্রীষ্মের ক্লান্ত দুপুর- সুমেরীয়, ট্রয়, আজটেক সভ্যতার,
শব্দের দেহাবশেষ,
নির্লিপ্ত দু' চোখে যেন যুদ্ধ বিরতি,
বিষাদ এর ছায়া নেমে আসে।
তোমার ঠোঁটে কবিতা-
যেন প্রথম চুমুর উষ্ণ আবছায়া,
বিদায়কালে শেষ আলিঙ্গন, কবিতায় যেন ছুয়েছিলাম-
মাতৃ চরণ।
যেন তোমার শেষ স্পর্শ,
এখনো ছুয়েঁ আছে শেষ সিগারেটের ঘ্রাণে,
নিষেধাজ্ঞা তোমার-
রোজ এক শলাকা, এক কবিতা প্রাণে।
বারংবার, ওই একটি কবিতা-শব্দের অগোছালো এপিটাফে,
এলোমেলো চুল গুলো বারেবারে এসে-
সে,তোমার স্মৃতিচারণ করে।
যদি কখনো আবার সে রাত আসে-
একটুখানি জায়গা, তোমার আলিঙ্গন পাশে,
বাহুতে এলিয়ে মাথা-
একাদশীর চাঁদ আর কবিতার খাতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


