somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

ভ্রষ্ট প্রণয়

লিখেছেন এইচ এম এ হক বাপ্পি, ২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১:৪১

প্রেমের প্রতিশব্দটা কি 'শূন্য'?
কিসের মায়ায় মানুষ স্মৃতির ভৃত্য?
নষ্ট সুখের নামটাই তো 'শোক',
ভ্রষ্ট প্রণয় ফাঁকির ইতিবৃত্ত। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪৪ বার পঠিত     like!

রাজনৈতিক আদর্শের অধঃপতন ও দুর্বৃত্তায়ন এবং বাংলাদেশের রাজনীতি

লিখেছেন এইচ এম এ হক বাপ্পি, ২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:১০

ছবি- ইন্টারনেট

প্রথম প্রকাশ- বাংলাদেশ জার্নাল, ০৬ মে ২০২০, ১৭:১৩

ভারতীয় উপমহাদেশে রাজনীতিবিদদের অভূতপূর্ব গৌরবজ্জ্বল ইতিহাস বিশ্ববাসীর জন্য দারুন বিস্ময়ের। এই উপমহাদেশের তিনটি দেশ স্বাধীনতার জন্য সম্পূর্ণভাবে রাজনীতিবিদদের আত্মত্যাগ, পাহাড়সম দৃঢ়তা, অধ্যাবসায় এবং আনকোরা কৌশলের কাছে চিরঋণী হয়ে আছে। একটা সময় আমাদের দেশেও রাজনীতিবিদেরা ছিলেন আমাদের অহংকার, ভরসার কেন্দ্রবিন্দু। তাদের হাত ধরেই... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২১ বার পঠিত     like!

ব্রিটিশ উপনিবেশের সাম্প্রদায়িক রাজনীতির যৌক্তিকতা বাংলাদেশে নেই

লিখেছেন এইচ এম এ হক বাপ্পি, ২২ শে এপ্রিল, ২০২১ রাত ২:০৫

ছবি-ইন্টারনেট
প্রথম প্রকাশ- বাংলাদেশ জার্নাল, ২০ এপ্রিল ২০২১

ব্রিটিশ উপনিবেশের প্রায় পুরোটা সময় জুড়ে ভারতবষের্র রাজনৈতিক আদর্শে বিভক্ত হয়েছিল মূলত ধর্মের ভিত্তিতে। ইংরেজরা দখলদারিত্বকে দীর্ঘায়িত করার মূল হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিল ধর্মকে। ইংরেজদের কূটকৌশলে হিন্দু-মুসলিম সাপ্রদায়িক দ্বন্দ কার্যত রাজনৈতিক বিদ্বেষে রুপ নিত। ব্রিটিশ পূর্ব ভারতে তুর্কি-পাঠান-আফগান মোগল শাসকেরা হিন্দু প্রধান ভারতীয়দের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬০ বার পঠিত     like!

প্রণয়াংক

লিখেছেন এইচ এম এ হক বাপ্পি, ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১:৫২

'তুমি-আমি' সমীকরণ-সমান সমান শূন্য
পাপী আমি প্রমানিত, তোমার ভাগে পূণ্য।

শোক হলো যোগ-ফলাফলে, বিয়োগ গেলো সুখ
গুণের 'গুণে' কষ্ট দ্বিগুণ, ভাগ হলো এই বুক।

প্রণয়াংকের গরমিলটা থাকুক মনে মনে
দুঃখ কেবল পোড়া স্মৃতি, কাঁদায় ক্ষণে ক্ষণে।

বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৩ বার পঠিত     like!

ভ্রষ্ট প্রণয়

লিখেছেন এইচ এম এ হক বাপ্পি, ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১:৩৩

'তুমি' নামের বুকজোড়া ক্যানভাসে
আজও আঁকে তোমায় আমার আমি,
মনটা যখন শূন্য লাগে ভিষন-
স্মৃতির ডেরার গহীন ভেতর নামি।

তোমায় ঘিরে দুখের আবর্তনে
পালালো সুখ, হাসিরাও নিখোঁজ,
ধোঁকায় ধুঁকে স্বপ্নগুলো বিলীন
সত্যিটা কি? জানতে জাগে তিরোজ।

প্রেমের প্রতিশব্দটা কি 'শূন্য'?
কিসের মায়ায় মানুষ স্মৃতির ভৃত্য?
নষ্ট সুখের নামটাই তো 'শোক',
ভ্রষ্ট প্রণয় ফাঁকির ইতিবৃত্ত।

বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪০ বার পঠিত     like!

মুক্তি

লিখেছেন এইচ এম এ হক বাপ্পি, ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১:১৪

চাইলে চলে যেতেই পারো, আমি ছিলাম-থাকবো,
হাত গুটিয়ে নিলেও তুমি হাত বাড়িয়ে রাখবো,
আমায় ভুলে গেলেও জেনো তোমায় আমি ভাববো,
চোখের জলেই বাকি জীবন কষ্টগুলো মাপবো।

-এইচ এম এ হক বাপ্পি

বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৪১ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৩২৯ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ