'তুমি-আমি' সমীকরণ-সমান সমান শূন্য
পাপী আমি প্রমানিত, তোমার ভাগে পূণ্য।
শোক হলো যোগ-ফলাফলে, বিয়োগ গেলো সুখ
গুণের 'গুণে' কষ্ট দ্বিগুণ, ভাগ হলো এই বুক।
প্রণয়াংকের গরমিলটা থাকুক মনে মনে
দুঃখ কেবল পোড়া স্মৃতি, কাঁদায় ক্ষণে ক্ষণে।

সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০২১ রাত ২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





