অবসাদে চোখ বন্ধ হয়ে আসা,
আলোকিত পৃথিবী কালোতে ঢেকে যাওয়া,
ঘুম- সে তো এক প্রকার মৃত্যুও বটে।
মৃত্যুর পর আরেক জীবন,
কাল সকালের মিষ্টি রোদের আশ্বাস,
সুন্দর করে সাজাবার নতুন প্রয়াস,
আমাদের নিয়তিতে বারবার ঘটে।
অনাগত সে আগামী হোক ইচ্ছেমতো
রাঙ্গানোর স্বাধীনতায় উচ্ছ্বসিত,
আজকের স্বপ্নের আলোচ্য বিষয়-
আশা জাগানিয়া ঘুম পাড়ানিয়া আঁখি নির্মিলীত
গতদিনের চেয়ে সুন্দর হোক
আগামীর প্রহর, সারাটা ভুবন,
ক্ষয়ে যাওয়া আয়ু জমা হোক মহাকালে
মুগ্ধ কাটুক ক্ষুদ্র জীবন।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



