somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিকেলের নীড়ভাঙ্গা পাখি

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিসের সবচেয়ে হাসিখুশি মানুষ কামাল সাহেব। সাতাশ বছর চাকরি করছেন, মুখে যেন সেদিনের চাকরি পাওয়া হাসি। শুনেছিলাম বিপত্নীক, কাছেপিঠে কেউ নেই দেখাশোনা করবার। অসুস্থ হলেও অফিস করেন, কিন্তু জুনিয়র কারো শরীর খারাপ করলে জোর করেই যেন ছুটি দিয়ে দেন। সদালাপী মানুষটার ভেতরে কি কোথাও এক টুকরো মেঘ নেই?

একদিন একা পেয়ে জিজ্ঞেস করে ফেললাম। বয়সে নবীনতর বলেই খানিকটা প্রশ্রয়ের সুরে জিজ্ঞেস করলেন, 'হঠাৎ আমার কথা জানতে ইচ্ছে হল?'

'সিনিয়র সহকর্মীর কথা জানাটা অপরাধ বুঝি? তাহলে ভুল একটা করলাম বটে।' আমার গলায় কপট অনুশোচনা।

'তা হবে কেন অমল সাহেব! তবে আজকাল মানুষ নিজেকে নিয়েই ভাবতে চায় না, অন্যকে জানার আগ্রহ আধুনিক মানুষের কোথায়!'

'তবে যে রাহী আপাদের দেখি সারাদিন ফুসুর ফুসুর করতে?'

'পরচর্চা কিংবা রূপচর্চা, এর মধ্যে জানার চেয়ে জানানোর গরজ বেশি থাকে অমলবাবু।'

'আপনি কিন্তু আসল ব্যাপার এড়িয়ে যাচ্ছেন। আপনার সদাহাস্য চেহারার রহস্য বলে দিলে আমরাও হাসিমুখে জীবন কাটাবো- এই ভেবে আবার হিংসে করছেন না তো?'

উদাস গলায় কামাল সাহেব বললেন, 'আমি তো দোয়া করি কারো যেন আমার মতো ভাগ্য না হয়। সবচেয়ে শক্তিশালী মানুষটার ভেতরেও একটা নরম মন থাকে অমলবাবু, সেই মন সবসময় কাঁদে না। ভুলেও যদি একবার কারো জন্য কাঁদার অভ্যেস করে, তাহলে আর হাসতে জানে না। জ্বর হলে যেমন মাথায় পানি দিতে হয়, তেমনি মনের কান্নার জন্য বাইরে হাসির জলপট্টি দেয়া দরকার হয়। বলতে বলতে আনমনা হয়ে পড়লেন কামাল সাহেব।

রাহেলা খুব ভালো মেয়ে ছিল। আমার কষ্টের সময়গুলোতে কেমন যেন চুপ করে থাকত, বড়োজোর হাত ধরে বসে থাকা। ওর ঐ নীরবতা ছিল আমার শক্তি। এমনও দিন গিয়েছে, দুবেলা খেতে পাইনি। মেসে ফিরলে ভাড়া দিতে হবে বলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। রমনায় রাহেলার সাথে দেখা হয়েছে এমন সময়ে, কিছু না বললেও সে বুঝে নিয়েছে নিজের মতো করে। পুরুষ মানুষ বোধহয় পানির মতো, মেয়েরা যেন পাত্রের মতো করে ধারন করে নেয়। যখন এই শহরে সবাই কষ্ট দিত, তখন একমাত্র রাহেলাকে দেখে সুখ পেতাম, ওকে দেখে যেন ভেতরটা কেঁদে শান্তি পেত, কান্নার সে সুখ পুরুষের জীবনে সহজে আসে না অমলবাবু।

ও চলে যাবার পর আমি কাঁদতেও ভয় পেতাম, কারন আমি জানি সে কান্না ধরবার মানুষটি নেই। অমন মানুষ আবার খুঁজে নেব- সে সাধ্যও আমার ছিল না। জড়িয়ে ধরে কাঁদার মানুষ একবার হারিয়ে আমি বুঝেছিলাম, যার সামনে নিজেকে উজার করে দেয়া যায়, সে মানুষকে পাবার শান্তির চেয়ে হারানোর বেদনা অনেক বেশি প্রবল। সেই থেকে আমি হাসার অভ্যেস করে চলেছি, অমলবাবু।'


মেঘের আড়ালে সূর্য থাকে শুনেছিলাম, আজ যেন সূর্যের পেছনে কালো মেঘের সন্ধান পেলাম। প্রসঙ্গ এড়ানোর জন্য কথা খুঁজে পেলাম না। কামাল সাহেবের ভেতরের ঝড় যেন অফিসের এই সন্ধ্যেবেলার নীরবতাটাকে অনেকখানি বাড়িয়ে দিয়েছে।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×