somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এক প্যাকেট ভালোবাসা

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েটা কথা বলতে পারে না বটে, কিন্তু চারপাশের পরিবেশটা বেশ বুঝতে পারে। এই যেমন পাশের বাড়ির বাচ্চাটা মায়ের কোলে চড়ে ঘুরে বেড়ায়, মায়ের সাথে কথা বলে, মায়ের সাথে সাথে হাসে। এসব দেখে তার কেমন লাগে সেটা জানা যায় নি। কথা বলতে পারলে হয়তো জানা যেত। তার চোখের দৃষ্টিকে 'শূন্যদৃষ্টি' বলা যেতে পারে। অন্যের খেলনার দিকে শিশু যেমন আগ্রহের সাথে তাকায়, তার তাকানোটা সেরকম নয়। বরং যে খেলনা সে কোনোদিন পাবে না, সেটার দিকে তাকানোর সময় আগ্রহের বদলে যে শূন্যতা থাকে, ঠিক সেরকম।

শিশুটির এই শূন্যদৃষ্টির কারন- তার মা নেই।

রেলিং ধরে দাঁড়িয়ে থাকে মেয়েটা। বাইরে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। শীতকালে অসময়ের বৃষ্টি। মেয়েটা হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকে। বৃষ্টির ফোঁটা তার হাতে জমতে থাকে।

শওকত সাহেব ব্যাগ হাতে হনহন করে হাঁটছেন। এসময়ে বৃষ্টির জন্য আকাশ-বাতাস, রাস্তা-ঘাট কেউই প্রস্তুত ছিল না, শওকত সাহেবও না। অবশ্য প্রস্তুত হলেও লাভছিল না, কারন শওকত সাহেবের ছাতাটি গত বর্ষায় হারিয়ে গেছে। হয়তো অফিসের কোন সহৃদয়বান কলিগ নিজের ভেবে নিয়ে গেছেন। সেই ভদ্রলোক সহৃদয়বান বলেই ফেরত দেয়ার কথা ভাবেননি। শওকত সাহেবের হাতেগোনা বেতনে নতুন ছাতা আর কেনা হয়নি। এ বছর বর্ষার আগে কিনবেন ভেবেছিলেন, এই অসময়ের বৃষ্টি শওকত সাহেবের জন্য 'মড়ার উপর খাড়ার ঘা' বললে অত্যুক্তি হবে না।

গলির সামনের দোকানটায় এসে তার মনে পড়ল, বিরাট ভুল হয়ে গেছে। এই দোকানে জিনিসটা পাওয়া যাবে না। মাইলখানেক পেছনে গিয়ে বড় কনফেকশনারিতে গিয়ে আরও খানিকটা ভিজে গেলেন শওকত সাহেব। পকেটের দিকে তাকিয়ে পছন্দের জিনিসটা কিনতে পারলেন না, বদলে আরেকটা জিনিস নেয়া হল। তবু তো কেনা গেল। দীর্ঘশ্বাস ফেলে বাড়ির পথ ধরলেন তিনি।

আধভেজা হয়ে বাড়ির সামনে আসতেই চেঁচিয়ে উঠলেন তিনি,'এই... এই... মেয়ে করে কি? ঠাণ্ডা লেগে যাবে তো!' দ্রুত ভেতরে ঢুকে মেয়েকে কোলে নিলেন, গামছা নিয়ে মেয়ের হাত-পা মুছতে লাগলেন তিনি।
মেয়েকে বললেন,'চোখ বন্ধ করো তো মা।'

মেয়েটা হেসে ছোট্ট দু'হাতে চোখ বন্ধ করল। শওকত সাহেব ব্যাগ থেকে প্যাকেটটা বের করে বললেন,'শুভ জন্মদিন মামণি!' মেয়েটা হয়তো কিছু বলতে চেয়েছিল। বোবা বলে সে আনন্দ গলার বদলে চোখে ফুটে উঠল। মেয়ের চোখের দিকে তাকিয়ে শওকত সাহেব ভুলে গেলেন তার মাথাটা ভেজা ছিল, ভুলে গেলেন তিনি একটা অল্প বেতনের চাকরি করেন, ভুলে গেলেন তিনি মেয়ের জন্য কেক কেনার সামর্থ্যও রাখেন না।

মেয়েটা কিংবা শওকত সাহেব- কারোরই জানা ছিল না, আজ চকোলেট দিবস।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×