somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুখ এবং এইসব দিনরাত্রি

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার পরিচিত বেশ কিছু সুখী মানুষ আছেন। আমি তাদের নানাভাবে নানা সময়ে জিজ্ঞেস করেছি, তাদের এই সুখের রহস্য কি? কেউ কেউ 'হে হে' করে হেসেছেন, কেউ কেউ চুপ থেকেছেন, মোদ্দাকথা কেউই রহস্য ফাঁস করেননি। তবে আমি তাদের আচরণ পর্যবেক্ষণ করে কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছি। তা হল-

প্রথমত, এরা কেউই কোন দুঃসংবাদে কান দেন না, যতক্ষণ না নিজের আক্রান্ত হবার সম্ভাবনা দেখা দিচ্ছে। দুটো ঘটনার মধ্যে কোনটি খারাপ- এমন প্রশ্নের জবাবে এরা হুটহাট কোন উত্তর দেন না। ভেবেচিন্তে যেটাতে নিজের ক্ষতি নেই, সেটাকে ভালো বলে বিবেচনা করেন।
দ্বিতীয়ত, এরা যার যার অবস্থান থেকে অত্যন্ত ধর্মভীরু, এদের ধারনা পৃথিবীর সকল অনাচার ঠেকাবেন ঈশ্বর, তুচ্ছ মানুষের কিইবা করার আছে! মানুষের কাজ ইহকালে সুখে থাকা, পরকালে বেহেস্তে যাওয়া -আর কিছু না।
তৃতীয়ত, এদের ক্যামেরাপ্রীতি আছে। কেউ পানিতে পড়লে এরা সাহায্যের হাত না বাড়িয়ে ফোন খুলে সেলফি তুলবে। বিয়েবাড়িতে বিয়ের চেয়ে এদের কাছে গুরুত্ববহ হচ্ছে ফটোসেশন।
চতুর্থত, এদের ইতিহাস-রাজনীতি নিয়ে তেমন মাথাব্যথা নেই, তবে অর্থনীতি নিয়ে আছে। সিরিয়ার সংকটের চেয়ে পেঁয়াজের দাম বাড়ার উদ্বেগে এরা কাতর।
পঞ্চমত, এদের দিবস-ভিত্তিক উদ্দীপনা চূড়ান্ত পর্যায়ের। ঈদ কিংবা পূজায় এদের আড়ংয়ে পাওয়া যাবে, আবার বৈশাখ কিংবা একুশে- নতুন সাজে এদের উপস্থিতি সুনিশ্চিত।


সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কিছু খবর পেলামঃ

ঘটনা-১
আজ সকাল সাতটায় পঞ্চগড়ে একজন সনাতন পুরোহিতকে কুপিয়ে মারা হয়েছে।
ঘটনা-২
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়িদের উপর হামলা করেছে বাঙ্গালীরা।
ঘটনা-৩
নোয়াখালীর চাটখিলে প্রভাতফেরিতে যাবার সময় অতর্কিত আক্রমণে নিহত হন আলমগীর হোসেন নামের এক প্রৌঢ়।

এগুলো বড়জোর আসলে বিচ্ছিন্ন ঘটনা। আজ অমর একুশে ফেব্রুয়ারী, সারাদিন অনেক ধকল গেছে, কাল থেকে আবার ব্যস্ত জীবন। তাছাড়া এসব তো প্রতিদিনই একটু-আধটু হয়, তাই না? তাছাড়া সবারই উচিৎ একটু সাবধানে থাকা। হ্যাঁ, কারো ধর্মানুভূতিতে আঘাত দিয়ে কিছু করলে সমস্যা হতেই পারে। রাত-বিরাতে একা চলাচল করার ব্যাপারে সাবধান। পাহাড়ে থাকেন আর জঙ্গলে বাঘ-ভাল্লুক সবার সাথে একটু খাতির করে চললেই হয়। আর রক্ষা করার মালিক উপরওয়ালা, যেটা ভালো তিনি তো সেটাই সবার জন্য করবেন, তাই না?


ভাবছি হাতুড়ি দিয়ে নিজের মাথায় দু'ঘা মেরে একদিন সত্যি সত্যি সুখী মানুষ হয়ে যাব।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

অভ্যাস বিষয়ে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১২

অভ্যাস আসলে কীভাবে তৈরি হয়?

আমরা অনেক সময় ভাবি, কোনো একটা অভ্যাস তৈরি করতে হলে অনেক বেশি Willpower দরকার।

আসলে ব্যাপারটা একটু অন্যরকম।

আপনি যদি প্রতিদিন এক ঘণ্টা বই পড়ার সিদ্ধান্ত নেন, কিন্তু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×