somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ন্যায়বিচারের সামাজিক যুদ্ধ

২৭ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্ষণ, হত্যা, গুম, লুট ইত্যাদি যেকোনো অপরাধ যারা করে, তাদের ধর্মীয়, রাজনৈতিক পরিচয় বলে কিছু নেই। তাদের পরিচয় তারা 'অপরাধী'। মেয়ের পোশাক কেমন ছিল, গুম হওয়া লোকের কি ইতিহাস- এইসব হচ্ছে অপরাধকে আড়াল করে অপরাধীকে রক্ষার চেষ্টা।
যারা এই ঘৃণ্য চেষ্টায় লিপ্ত হয়, ইংরেজিতে তাদের motherfucker বলে। এই শব্দের দুটো গভীর শানে নুজুল আছে। কেউ কেউ বলেন, এরা সুযোগ পেলে নিজের মাকেও ছাড়ে না। আবার কেউ কেউ বলেন, এরা হচ্ছে সেই বদমায়েশ, যারা নিজেদের কুলহীন মায়ের দেহবিক্রিত অর্থ চুরি করে নিজেরা আয়েশ করে, অথচ তার মা থাকে অভুক্ত। এসব মনগড়া কথা না। বইপত্রে আছে।

এই দ্বিতীয় শ্রেণীর লোকেরা সংখ্যায় কম না। এরা সরাসরি অন্যায় করে না, কিন্তু অন্যায় দেখলে মজা পায়। এরা সামনা সামনি ঘুষ খায় না, টেবিলের তলা দিয়ে খায়। এরা শেষ বয়সে হজে এবং তাবলীগে যায়, 'আল্লাহ সীমাহীন ক্ষমাশীল, আমারে মাফ করবেন না ক্যান?'-টাইপের আবাল্য যুক্তিতে এরা পরপারে বেহেশতে যাওয়ার আশায় থাকে। এদের কানে যদি কোন ফেরেশতা এসে বলে,'বেহেশতের আশা ছাড়ো। সাম্প্রতিক নীতিমালা অনুযায়ী বেহেশত বরাদ্দ বন্ধ করা হয়েছে। যদি ইবাদত করতেই হয় তাহলে স্রেফ আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য ইবাদত করো, বেহেশত পাওয়ার সম্ভাবনা নাই।' এ কথা শুনলে এই লোকেরা চোখ কপালে তুলবে, কারন এদের মূল ধান্দা বেহেশতে যাওয়া, স্রষ্টাকে এরা শর্তহীনভাবে ভালোবাসে নাই।

প্রকাশ্য অপরাধীদের বিচার হওয়া দরকার এজন্য যে, তাতে এসব 'ছুপা' অপরাধমনস্কদের শোধরানোর সুযোগ থাকে। বাঙালী সংকর জাতি, ওলন্দাজ-পর্তুগীজ-ফরাসী-ইংরেজ নানা জাতির যৌবনধন্য এই বাঙালী নিখাদ চরিত্রবানের জাত, এটা ভাবার কোন কারন নেই। যে দেশে বদমায়েশ কম, সেদেশে আইনের প্রয়োগ করার দরকারই হয় না। বাংলাদেশে প্রচুর বদমায়েশ আছে, অথচ আইনের প্রয়োগ নাই, এটা দুঃখজনক।

শাসকগোষ্ঠীর চরিত্র দুর্বল, তারা নিজেরাও নানা অপরাধে লিপ্ত ছিলেন/আছেন/থাকবেন বলেই তারা ন্যায়বিচার কায়েম করতে ভয় পান। এরচেয়ে বড় ভয় দেয়ার ক্ষমতা আছে জনগণের হাতে, সেই সুবিশাল জনতাও বিবেকহীন পঙ্গু হয়ে আছে। জনতার অন্যায় সহ্য করার এই পঙ্গুত্বের শিকার হাজার হাজার তনু। আগের তনুদের বিচার হয়নি বলেই আজকের তনুর বিচার হচ্ছে না। তনুর বিচার ঠিকভাবে হলে আরও অনেক বিচার ঠিকমতো হতে হবে- এই ভয়ে বড় অপরাধীরাও তনুর বিচার চায় না।

আজ তনুর এবং অতীত তনুদের বিচার চাইতে হবে জনতাকে। সেই সব মানুষকে, যারা দেশের ফায়দালোটা ৫% নয়, শোষিত দাস হিসেবে বেঁচে থাকা ৯৫% মানুষকে। যাদের ঘরে মা আছে, বোন আছে, বউ আছে, মেয়ে আছে। ক্ষমতাবানদের মা-বোন থাকতে নেই। তাদের নাম ঐ ইংরেজি শব্দ। গরীব জনতাকে নিজের মা-বোন-বউ-মেয়ের ইজ্জত ও জীবনের নিরাপত্তার জন্য রাস্তায় নামতে হবে।
একবার ন্যায়বিচারের রাস্তা ঠিক করতে পারলে সেই রাস্তায় প্রিজন ভ্যানে অনেক বড় বড় শেয়ারচোর, রিজার্ভ ডাকাত, ক্ষমতাদস্যু, ভূমি তস্করদের বিচারের কাতারে দাঁড় করানো যাবে।

যুদ্ধটা যে ছোট না, ক্ষুদ্র বুদ্ধিতে যা বুঝি বড় লেখায় তা বলার চেষ্টা করলাম।

এই যুদ্ধের দেখা/অদেখা সকল সহযোদ্ধাকে সেলাম ও অভিবাদন।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

'মেসি’ নামক মুগ্ধতা

লিখেছেন সালমান মাহফুজ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪২


লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×