somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শান্তি ও ধ্বংস

৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় আমি ব্যাপক ধর্মপরায়ণ মানুষ ছিলাম। সকালবেলায় মক্তবে যাওয়া হত, হুজুর সুর করে কোরান পড়তেন, বাকিরা কায়দা-আমপারা পড়তো। আমাদের মূল আগ্রহ পড়াশোনায় না, মসজিদের খুব কাছেই একটা পুকুর আছে, সেই পুকুরপাড়ে তালগাছ আছে। রাতে তাল পড়লে সেটা ভোরে কে কার আগে কুড়িয়ে নেবে- এরকম একটা প্রতিযোগিতা চলতো। যে তাল পেতো, সে হাসিমুখে 'বা যবর বে, তা যবর তে' সুর করে পড়তো। বাকিদের মুখ থাকতো অন্ধকার, আরবী ভাষার কাঠিন্য অবশ্যই এর কারন নয়।

সেসময় বন্ধুদের মুখে শুনতাম, বিধর্মীদের বাড়ীতে খেলে ইবাদত কবুল হবে না, পূজার খাবার খাওয়া যাবে না, ওরা খাবারের সাথে গোবর মিশায় ইত্যাদি। বুদ্ধিদাতাদের জিজ্ঞেস করতাম, এসব খাবার তো ওরা নিজেরাও খায়, তাহলে গোবর মেশাবে কেন?
উত্তর পাওয়া যেত না।

নিষিদ্ধ বস্তুমাত্রই আকর্ষণীয়। আমি সাগ্রহে বন্ধুতালিকা প্রসারিত করলাম, বিনিময়ে অকৃত্রিম কিছু বন্ধু পেলাম। সনাতন বন্ধুদের বাসায় নাড়ু-সন্দেশ থেকে শুরু করে লুচি-সবজির সে স্বাদ পেয়েছি, বড়ুয়া বন্ধুটির সাথে ঘুরে যে শান্তির যে আত্মপ্রসাদ পেয়েছি, রোজারিওদের বাড়ীতে কমিক-কার্টুন নিয়ে যে অবর্ণনীয় আনন্দ করেছি- পরিণত বয়সে সেসব ভেবে চোখ ঝাপসা হয়ে আসে।

যতদিন গিয়েছে, তত স্পষ্ট হয়েছে- পৃথিবীতে ধর্ম আসলে দুইটা, হিংসা ও প্রেম। বোধিবৃক্ষের নিচে বসে বুদ্ধ যে প্রেমের কথা বলেছিলেন, হেরা গুহায় রাসূল মুহাম্মাদ (সা.) এর ব্যতিক্রম কিছু বলেছিলেন? মানবপ্রেমের জয়গান ছাড়া আর কি বলে গেছেন তাঁরা? হৃদয় মন্দিরের পবিত্র বেদীতে তাঁরা উপলব্ধি করেছিলেন শাশ্বত সত্য। নজরুল অত্যুক্তি করেননি-
এই হৃদয়ের ধ্যানগুহা মাঝে বসিয়া শাক্যমুনি
ত্যজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি'।
এই কন্দরে আরবদুলাল শুনিতেন আহ্বান,
এইখানে বসি' গাহিলেন তিনি কোরানের সাম-গান!
মিথ্যা শুনিনি ভাই,
এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির-কাবা নাই।

হৃদয়ের ভেতরে সত্যকে ধারন ও লালনের অভ্যেস আমাদের স্বাভাবিক সামাজিক জীবনে গড়ে ওঠে না। স্কুলকলেজে পড়ার সময় একত্রে খেতে বসে সনাতন বন্ধুকে 'গো-মাংস না খাওয়া' নিয়ে হাস্যরসের খোরাক হতে দেখেছি। পরবর্তীতে নটর ডেমের অধ্যাপক বিদ্যুৎ কুমার ভদ্র স্যারের মুখে শুনেছি,'গো-মাংস খাওয়াতে কোন সমস্যা নেই, কিন্তু আমার বাবা-মা যা খায়নি তা খেতে যে আমার ইচ্ছে হয় না!' এই কথায় যদি কেউ কুসংস্কার দেখতে পায় তাহলে তাকে ফিরে যেতে হবে আওলিয়া বায়জীদ বোস্তামীর কাছে, তিনি মরুদেশের মানুষ হয়েও কোনোদিন সুমিষ্ট তরমুজ খাননি। যে খাবার তাঁর রাসূল খেয়েছেন বলে কোন প্রমাণ নেই, কাউকে খেতে নিষেধ করেননি বটে কিন্তু বায়জীদ বোস্তামি নিজে কখনো সেটা খাননি। এটা প্রত্যাখ্যান নয়, প্রেমে বিনয়ে স্বেচ্ছায় ত্যাগ করা।

যে প্রেম ত্যাগ করতে শেখায় না, শুধু হরণ করতে শেখায়-
সেটা প্রেম নয়, স্রেফ লালসা।

গত সপ্তাহে অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে, চাপাতির কোপ থেকে শুরু করে স্কুলে বোমা হামলা- কোনটিই ঈশ্বরপ্রেমের ফসল নয়, হিংসাধর্মের অনলে জ্বলে যাওয়া সভ্যতার ক্ষত। আমাদের অন্তরে যতদিন এই অনল থাকবে, ততদিন সমাজ-রাষ্ট্র-সভ্যতা এভাবে জ্বলতেই থাকবে।

সবার শুভবুদ্ধির উদয় হোক।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×