somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মে দিবস ও আমাদের ভণ্ডামির আনন্দ

০১ লা মে, ২০১৬ সকাল ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত বছরের শেষভাগের কথা। নতুন বেতন স্কেলের বৈষম্য নিয়ে সরকারী চাকুরেরা তৎপর, তাদের আন্দোলন চলছে। আমি যদিও সরকারী চাকুরে নই, হবার সম্ভাবনাও দেখিনে, তবুও একজন পেশাজীবী হিসেবে সেই আন্দোলনে গেলাম। সরকারের ঘোষিত 'অন্যায়ের' বিচারের ভার সরকারের কর্তাব্যক্তির হাতেই সবিনয়ে তুলে দেয়া হল, পূর্বনির্ধারিত কিছু সিদ্ধান্ত ফটোকপি করে সবার হাতে ধরিয়ে দেয়া হল। সবাই সেলফি তুলতে ব্যস্ত, নেতাদের কথায়ও 'সেলফি'র প্রতিফলন দেখা গেল। এই নতুন বেতন কাঠামো কিভাবে আরও 'সুবিধাজনক' করা যায় এই নিয়ে চেঁচামেচি। সবার জন্য সমান সুবিধা ও মর্যাদা নিয়ে আলোচনা কম হল। আমার চিকিৎসক বন্ধুরা হাসপাতালের নিচের স্তরের কর্মীদের মানবেতর জীবন নিয়ে কিছু বললেন না, কৃষিবিদ বন্ধুরা বললেন না আমলাতন্ত্রের পাশাপাশি দালালতন্ত্র কিভাবে কৃষকের মুখের হাসি কেড়ে নিচ্ছে, কৃষক ন্যায্য মজুরি পাচ্ছে না। নতুন বেতন স্কেল শুধু সরকারী চাকুরেদের, অথচ অর্থনৈতিক কাঠামোর সবখানে এর যে প্রভাব পড়বে সেটা সবাইকে বইতে হবে। সকল পেশার, তা সে সরকারী হোক আর বেসরকারী, একটা ষ্ট্যাণ্ডার্ড মজুরি কাঠামো থাকা আবশ্যক। সচিব সাহেবের বেতন লাখ টাকা, ভালো কথা, কিন্তু বাজারে চালের দাম নিশ্চয়ই সচিবের জন্য বেশি নয়। মৌলিক চাহিদার বিষয়গুলোতে রাষ্ট্রের সকল নাগরিকের জন্য সমান বরাদ্দ দিলে কি খুব সমস্যা হত?

আমি মন্ত্রমুগ্ধের মতো দেখলাম, সবাই যেন প্রবৃদ্ধিতে নিজের ভাগ বুঝে পেলেই খুশি, আর কিছু দেখার সময় নেই। বড়দের কেউ বললেন না, ছোটরা ভালো নেই। সরকারের মন্ত্রী বললেন না, চাকুরেরা ভালো নেই। চাকুরেরা বললেন না, চাকুরীবিহীন মজুরেরা ভালো নেই। মজুরেরা বলতে পারে না, ওদের মাইক-মঞ্চ নেই। লিখতে পারে না, অধিকাংশই নিরক্ষর। কিন্তু ওরাও বোঝে, দেশের প্রবৃদ্ধির রেখাটা ওদের ঘামের ফসল, আমাদের মতো শিক্ষিতজনের বুদ্ধি দিয়ে কারখানার মেশিন চলে না, জমিতে ফসল ফলে না- এসবের কৃতিত্ব শ্রমিক ভাইদের।

আমাদের প্লেটের ভাত যে কৃষক ফলিয়েছিলেন, তিনি তিনবেলা খাচ্ছেন কিনা আমরা জানি না। যে মজুর মাথায় করে ওষুধের বড় বস্তা গুদামে এনেছে, সে সুস্থ আছে তো? যে পরিবহন শ্রমিক আমায় বাড়ীতে নিয়ে যাচ্ছে, সে নিজের বাড়ীতে যাবার 'ক্যাজুয়াল লীভ' পায়? অসুস্থ হলে 'সিক লিভ'? ছাপাখানায় যে শ্রমিকটি ঘাম ঝরিয়ে বই বাঁধাই করছে, সে নিজে পড়তে জানে তো? তার সন্তান? নাকি সেও বাবার মতো আধুনিক সভ্যতার দাসে পরিণত হবার পথে দাঁড়িয়ে আছে? আমার সচিব সাহেবের ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ছে, অথচ শ্রমিক-মজুরের সন্তান বাংলাও শিখতে পারছে না। এটা স্কুলের অভাবের জন্য নয়, অর্থনৈতিক অসামঞ্জস্যের ফসলমাত্র।

আমরা শিক্ষিতরা হচ্ছি ভন্ডের দল। নিজেদের সুবিধা লুট করে বঞ্চিত করছি দুর্বলকে। আমাদের শক্তিশালী হাতিয়ার শিক্ষা। ওদের পবিত্র হাতিয়ার শ্রম। বছরের ৩৬৪ দিন ওরা নিষ্পেষিত হয়, আজকের একটা দিন ওদের কথা স্মরণ করে প্রকারান্তরে আমরা রসিকতা করি। ওদেরও ছুটি দিই, নিজেরাও ছুটি কাটাই।

দিনটা আনন্দের বটে।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৬ সকাল ১০:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×