somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেশা 'ছাড়া' নয়, ধরা

১০ ই জুন, ২০১৬ রাত ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন জানতে চেয়েছেন, তিনি নেশা ছাড়তে চাইছেন কিন্তু পারছেন না, কী করণীয়? তাকে ক'দিন লিখলাম। পরে ভাবলাম, এটা নিয়ে পোস্ট আকারে লিখি, আমার উপলব্ধিতে ভুল থাকলে সেটাও শুধরে নেয়া যাবে।

'নেশা ত্যাগ করা' একটা কঠিন নয়, অসম্ভব কাজ। আপনি নেশা বদলাতে পারেন, কিন্তু হুট করে ছেড়ে দিতে পারেন না। যে আগে সিগারেট খেত, সে দু'দিন বাদে গাঁজা ধরে, গাঁজা ছেড়ে তরল ও অন্যান্য। কিন্তু যে ছেড়ে দিতে চায়, সে এগোয় অন্য পথে। একজন তরলে আসক্ত ব্যক্তিকে ধীরে ধীরে তরল এলকোহলের সাথে কোল্ড কফি ধরিয়ে দেয়া হল, আরেকদিন আইস-টী। ক্যাফেইনের নেশায় পড়ে তিনি এখন সে 'চেয়ো-মাতাল', দিনে প্রচুর চা না খেলে ভালো থাকেন না। তাও তো আগের চেয়ে ভালো!

নেশা শুধু খারাপ জিনিস দিয়ে হয়, তা না। ভালো জিনিসেরও নেশা আছে।

রবীন্দ্রসঙ্গীতের নেশায় বুঁদ হয়ে চাকরি হারিয়েছেন, এমন লোক দেখেছি। রসায়নের রসে ডুবে পিতার কোটি টাকার ব্যবসা ফেলে ল্যাবে থিতু হয়েছেন, এমন নেশাখোরও ভুবনে আছে। নিঃস্ব মানুষের জন্য মাথার ঘাম পায়ে ফেলে ছুটে বেড়ানো মানুষটি নিজেই নিঃস্ব হয়ে গেছেন, কেউ চাইলে ঠিকানা দিয়ে দেব, গিয়ে কিছু লজ্জা নিয়ে আসতে পারেন। দেশপ্রেমের নেশায় আমেরিকার নাগরিকত্বকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, এমন এক ভদ্রলোক আছেন, আরামবাগে থাকেন। এক আপা আছেন, মানসিকভাবে অসুস্থ শিশুদের শিক্ষা নিয়ে কাজ করতে গিয়ে ব্যাংকের আরামের চাকরি ছেড়েছেন। বেঁচে থাকার মানে কী- ভাবতে গিয়ে শুদ্ধজ্ঞানের নেশায় আক্রান্ত এক চিকিৎসককে দেখেছি স্নাতকোত্তরে সুযোগ পেয়েও পড়তে পারেননি, লোকোত্তর ভাবনার নেশা লৌকিক সাফল্য থেকে তাকে দূরে সরিয়ে দিয়েছে। এক স্থপতি আছেন, যিনি বিশাল বাণিজ্য গড়েছেন শুধু কর্মীদের বেতন বাড়িয়ে, লভ্যাংশের সিকিভাগও তিনি পান না; কর্মীরাই বিপুল উদ্যমে উৎপাদন বাড়িয়ে যাচ্ছে। এমন কতো নেশা সভ্যতার নানা পথ আলোকিত করে রেখেছে তা আমাদের জানার বাইরে। এসব রাখুন, ঘরের ভেতরেই দেখুন না। সংসারের নেশা তো আরও ভয়ানক বস্তু, আমাদের মা-খালারা ওই নেশাকেই রীতিমতো ক্যারিয়ার বানিয়ে বসে আছেন, কী জমলো জীবনের একাউন্টে- জিজ্ঞেস করলে ছেলেপেলের দিকে তাকিয়ে বলেন, ওরাই আমার সম্পদ।

বাঁচতে হলে নেশা লাগবেই, সেটা যে নেশাই হোক। জীবনের তাগিদে ভালো নেশাটা বেছে নেবেন নাকি খারাপটা, এটা নির্ভর করছে পুরোপুরি আপনার উপর।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৬ রাত ১২:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×