- মাম্মা... আম খাব...
আম কাটা ছিল না, দেড় বছর বয়সের মুরুব্বী বলে কথা, দ্রুতগতিতে আম কেটে দিলাম। কিন্তু সে খাবে না, উল্টো তারস্বরে চেঁচামেচি শুরু করে দিল। তার মায়ের গলায় অনুযোগ, 'বুঝলা ভাইয়া, ও তেঁতুলকে আম বলে, কোত্থেকে শিখেছে কে জানে! এখন তেঁতুল না দিলে ঠাণ্ডা হবে না।' ফ্রিজ থেকে তেঁতুল এনে দিতেই মুরুব্বী চুপচাপ খেতে লাগলেন, এমন শান্ত মানুষ যেন পৃথিবীতে দ্বিতীয়টি নেই!
আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম। ইতিহাস বলছে, ভারতের তেঁতুল যখন ইরানে গেল তখন ইরানবাসীরা এটাকে 'ভারতের আম' বা 'তামার-ই-হিন্দ' বলে ডাকা শুরু করেছিল, সেখান থেকে তেঁতুলের ইংরেজি নাম 'ট্যামারিন্ড'-এর জন্ম হয়।
পিচ্চি এই খবর জানলো কীভাবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


