somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হজ্ব এবং কিছু পদযাত্রা

২৮ শে জুলাই, ২০১৬ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতি বছর হজ্বের সময় নীরবে কিছু ঘটনা ঘটে। প্রভাবশালী নেতা ও প্রশাসনের হর্তাকর্তাদের আশেপাশে চিকিৎসকদের সরব/নীরব আনাগোনা শুরু হয়। একান্তে মাটির সাথে প্রায় মিশে গিয়ে তারা কাঙ্ক্ষিত কথাটি বলে ফেলেন। কথায় চিড়ে ভিজলে ভালো, না ভিজলে নানা প্রকার বিকল্প ব্যবস্থা আছে। বাংলাদেশে রাজনীতি ছাড়া সর্বত্র বিকল্প ধারাই অগ্রগণ্য। তাছাড়া একবার হজ্বে যেতে পারলে তো সব গুনাহ মাফ, বইপত্রে তো সেরকমই লেখা আছে!

লিস্টে নাম আসার পর 'হজ্বযাত্রীদের সেবার জন্য মনোনীত' চিকিৎসকগণ ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে কেনাকাটা শুরু করেন। চেনাজানা সবার কাছে দোয়া নিতে থাকেন, হজ্বে যাবার আগে সেরকমই রেওয়াজ। অবশেষে একদিন বিমানে চড়ে সরকারী খরচে আরবের পথে যাত্রা শুরু করেন। এয়ারপোর্টের বাইরে এক শ্রেণীর মানুষ তখন প্রতারকদের হাতে সব খুইয়ে কাঁদতে থাকে। তাদের সর্বস্বান্ত হওয়ার বেদনা এবং আকাশে উড়ন্ত সরকারী চিকিৎসকদের আনন্দ নিউটনের তৃতীয় সূত্র অনুসারে সমান ও বিপরীত।
এই হাজী সাহেবেরা সৌদি আরবে পৌঁছামাত্র তাদের পবিত্র দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে পড়েন। ঈশ্বরের ডাকে সাড়া দেয়া ছাড়া একজন ধর্মপ্রাণ মানুষের আর কী দায়িত্ব আছে! তারা সাগ্রহে হজ্ব পালন করেন, ছবিটবি তুলেন। খেজুর, তসবীহ, জায়নামাজ খরিদ করেন। দেশে ফিরে আত্মীয় স্বজনকে তো কিছু দিতে হবে!

এদিকে শেষ বয়সে হজ্বে যাওয়া অনেক অসুস্থ মানুষ যন্ত্রণায় কাতরাতে থাকেন। আরবের অন্যতম ব্যবসা এই হজ্ব, তাদের ব্যবস্থাপনাও যে খুব নিখুঁত তা নয়। প্রতি বছরই প্রচুর মানুষ পদদলিত হয়ে মৃত্যুবরণ করেন। সেই মৃত্যু সংবাদ আমাদের কানে আসে, সাথে সহকর্মী চিকিৎসকদের অনেকেই ‘সাফল্যের সঙ্গে’ হজ্ব করে এসেছেন- এমন সুখবরও শুনি। হাসবো নাকি কাঁদবো বুঝতে পারি না। সব চিকিৎসকই কর্তব্যচ্যুত, তা বলছি না। তবে এরাই সিংহভাগ, কর্তব্যপরায়ণেরা ছাগলভাগ। হজ্বে এদের কারণে সাধারণ হজ্বযাত্রীরা তাদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এদের পরিবর্তে অমুসলিম চিকিৎসক পাঠালে হয়তো চিকিৎসাসেবা নিরবচ্ছিন্ন হত। কিন্তু মক্কা-মদিনায় যে এ যুগে অমুসলিমদের প্রবেশ নিষেধ! খোদ রাসূলের জমানায় যেখানে অমুসলিমরা নির্ভয়ে থাকতে পারত, সেই আরবে এখন অধিকতর সহীহ ইসলাম কায়েম আছে, ফলে অমুসলিম ডাক্তার পাঠানোর কোন সুযোগ নেই। যদি সে সুযোগ থাকতো, তাহলেও বাংলাদেশ থেকে অমুসলিম চিকিৎসক পাঠানো সম্ভব হত না। এদেশের বিপুল সংখ্যক মুসলিম চিকিৎসক আছেন, যাদের কর্তব্যবোধের চেয়েও ধর্মবোধ প্রখর, তারা এই বাজে সিদ্ধান্ত মেনে নিবেন কেন?

কাজেই আমার চেনা এবং অচেনা যেসব ধর্মপ্রাণ চিকিৎসক হজ্বে যাচ্ছেন, তাদের আন্তরিক অভিনন্দন জানাই। সরকারী পয়সায় বিদেশ সফর চিকিৎসকদের কপালে দুর্লভ- কাজেই অভিনন্দন তাদের প্রাপ্য। তবে তাদের স্মরণ করিয়ে দিতে চাই- খেজুর, জমজমের পানি, সুরমা,আতর ইত্যাদি কেনাকাটায় সময় নষ্ট করবেন না। হজ্ব হচ্ছে প্রেমের সফর, ফায়দাসর্বস্ব বাণিজ্যযাত্রা নয়। যাদের সেবার জন্য যাচ্ছেন, তাদের শিয়রে আপনার ঈমানের পরীক্ষা হবে। আপনার পরীক্ষা অন্যদের মতো সাফা-মারওয়ার প্রান্তরে নয়, ক্বাবা প্রদক্ষিণে নয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরীক্ষক আপনার পরীক্ষা নেবেন রোগীর শয্যাপার্শ্বে, হেলথ ক্যাম্পে।

যেহেতু একসময় আপনারা ভালো ছাত্র ছিলেন,
পরীক্ষার সঠিক ভেন্যু চিনে যথাসময়ে উপস্থিত থাকবেন- এটুকুই কাম্য।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১২:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×