শহরের পথে পথে ঘুরে বেড়ানোর আরেকটি দিন,
আকাশের রঙটা নীলই আছে, কিন্তু সেদিকে তাকানো কঠিন।
বাস্তবতার মতো প্রখর সূর্যের রাজত্বে
তাকাতে কষ্ট হয়। তবুও সে আকাশের দিকে তাকায়।
যার হাতে ঘড়ি নেই, নেই পকেটে ফোন,
চৈত্রের আকাশে দোলে তার অব্যর্থ সূর্যঘড়ি।
সে হাটে। দেহ ক্লান্ত, পা অসাড় হয়ে আসে, তবু-
সে হাটে।
বুকে তার অপার শক্তি, অনন্ত ঐশ্বর্য।
শত মাইল দূরে এক গাঁয়ের পোস্টাপিসে
ভীত হরিণীর দৃষ্টি মেলে এক কিশোরী পা ফেলে।
হাতে তার হলুদ খামে একটা চিঠি ভরা,
সেই চিঠিতে গাঁয়ের মেয়ের প্রেমের কাব্য আঁকা।
শহরে যে শূন্য প্রাণ আজও বেঁচে আছে,
গাঁয়ের চিঠি আছে জমা সেই প্রাণেরও কাছে।

সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ৮:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



