somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চতুর্মুখী সংকটে বাংলার জনজীবন

০৬ ই জুন, ২০১৯ রাত ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সংকট-১ঃ

সংক্রামক ব্যাধি কমার বিশেষ লক্ষণ নেই। অস্বাস্থ্যকর পরিবেশে জীবাণুর বৃদ্ধি সীমাহীন গতিতে চলছে, মানুষকে রক্ষার আয়োজন সেই তুলনায় নগণ্য। কলেরার মতো রোগ অধিকাংশ সভ্য দেশে জাদুঘরে ঠাই পেয়েছে, বাংলাদেশে সেই রোগ বছরে একবার হলেও সবার বাড়িতে হানা দেয়। চারপাশে পানি অথচ সুপেয় পানি নাই। এ তো শুধু পানিবাহিত রোগের কথা, অজস্র সংক্রামক ব্যাধিতে দেশের মানুষ ধুঁকছে। প্রতিষেধক যে এন্টিবায়োটিক- সেটারও কার্যকারিতা বাংলাদেশে কমে আসছে। জীবাণুর শক্তি বাড়ছে, জীবন হয়ে উঠছে দুর্বল থেকে দুর্বলতর

সংকট-২ঃ

খাবারে ভেজাল থেকে শুরু করে নিঃশ্বাসের দূষিত বাতাস, সেই সঙ্গে অস্বাস্থ্যকর নিম্নমানের জীবন। বাড়ছে ক্যান্সারের মতো অজস্র অসংক্রামক ব্যাধি। ঘরে বাইরে অশান্তি, অসুস্থ প্রতিযোগিতা, নেই আনন্দে বাঁচার আয়োজন। ফলে বাড়ছে মানসিক রোগের প্রকোপ। এইসব রোগ একজন থেকে আরেকজনে ছড়ায় না বটে, কিন্তু একজনের রোগ হলে পুরো পরিবারকে ভুগতে হয়। অধিকাংশ গরীব দেশের মতো বাংলাদেশে এই সংক্রামক ব্যাধির দায় দিন দিন বাড়ছে।

সংকট-৩ঃ

সুস্থ থাকার যেসব নিয়ামক প্রয়োজন- সেগুলো বাংলার সামাজিক জীবনে সবার কাছে সমানভাবে নেই। ধনী-গরীব, শহুরে-গ্রাম্য, নারী-পুরুষ এরকম অজস্র বিভাজনে সমাজ দ্বিধাবিভক্ত। রোগেরা ভেদাভেগ করে না, করে মানুষ। ফলে একই রোগ নিয়ে কেউ চিকিৎসা পায়, কেউ পায়না। একই শহরে কেউ পাঁচ-তারকা হাসপাতালে দ্রুত চিকিৎসা পায়, আবার কেউ রোগ গায়ে পুষে ভিক্ষে করতে বাধ্য হয়। একই পরিবারে কর্তা নিয়মিত ওষুধ খান, গৃহপালিত পশুর মতো অবলা নারী চরিত্রটি বুকে শ্বাসকষ্ট নিয়েও চুলায় আগুন জ্বালান। এইসব অসাম্যের আগুনে ধিকিধিকি জ্বলতে থাকে বাংলার কোটি মানুষের জীবন। রোগ আর স্বাস্থ্য- দুয়ের মাঝে ব্যবধান বাড়িয়ে দেয় এই তৃতীয় সংকট- অসাম্য।

সংকট-৪ঃ

উপরের তিন সংকট বুঝতে না পারা কিংবা বুঝেও কিছু না করা- এই হচ্ছে চতুর্থ সংকট। আমজনতা বুঝতে পারেন না, ফলে তারা সয়ে নেন অমানবিক জীবন। যারা "জানেন এবং বোঝেন"- তারা হয় শিক্ষিত, নয়তো ক্ষমতাবান। এই শিক্ষিতশ্রেণী কেবল নিজের ভালো থাকা নিয়ে সচেষ্ট, ফলে তাদের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কাজ করার ইচ্ছে তেমন দেখা যায় না। কেউ দেখালেও তাকে দ্রুত "সাইজ" করা হয়। বাকিরা এমনিতেই সাইজে থাকে, পা চেটে আর বাড়ি-গাড়ি করে এরা খুশি থাকে। আরেক শ্রেণী হচ্ছে ক্ষমতাবান, দেশের পঁচানব্বইভাগ লোক মরে গেলেও তাদের কোন সমস্যা নেই, কারন তাদের পরিবারে উন্নত আবাসন-শিক্ষা-চিকিৎসা সবই বিদেশে হয়। মজার ব্যাপার- সেটার খরচ আসবে সেই মরে যাওয়া পঁচানব্বইভাগের রক্ত বিক্রি করে। একাত্তরের রক্ত বিক্রি করে স্বাধীন দেশ পাওয়া গেছে, এখন আমজনতার রক্ত বিক্রি করে সেই ক্ষমতাবানেরা পেয়ে গেছে ভালো থাকার অবাধ সুযোগ। আজকের বাংলাদেশে এটাই কাঠামো, ইংরেজিতে গালভরা শব্দ "System"- যা আগের তিন সংকটকে বাড়তে দেয় প্রতিনিয়ত।

এই চতুর্মুখী সংকটে আমাদের দেশ ও দেশের মানুষ মরেছে এবং মরছে।
মৃত্যুর এই মিছিল দিনে দিনে আরও বাড়বে, যদি আমরা না জাগি।

সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৯ রাত ৩:৪৯
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

×