somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসাম্য, ঘৃণা, ও ভালোবাসার শক্তি

১৭ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মার্কিন দেশের জর্জিয়া অঙ্গরাজ্যের Arantza Peña Popo নামের মেয়েটি এ বছরের Google Doodle Winner নির্বাচিত হয়েছে। তার doodle এর শিরোনাম ছিল “Once You Get It, Give It Back”

জয়ী হবার পর তাকে জিজ্ঞেস করা হল এই ছবিটি সে কেন এঁকেছে। উত্তরে সে বলেছে, মায়ের কাছে সে যে ভালোবাসা পেয়েছে, বড় হয়ে সে অমন ভালোবাসায় মা’কে আগলে রাখতে চায়।

অদ্ভুত বিষয় হচ্ছে, মেয়েটি আফ্রিকান-আমেরিকান, ফলে মার্কিন সামাজিক কাঠামোতে বড় হবার পদে পদে সে অজস্র বৈষম্যের শিকার হবে। বর্ণবাদ খানিকটা বদলেছে বটে, তবে সেটা আজও টিকে আছে। এই মেয়েটি সেইসব বঞ্চনার শিকার হয়ে সমাজ ও রাষ্ট্রকে কী ফিরিয়ে দেবে? একরাশ বেদনা নিয়ে টিকে থাকা কঠিন, সেই কষ্ট ফিরিয়ে দেয়ার যে কোন উপায় নেই!

তাহলে বঞ্চিত মানুষের করণীয় কী?

এই প্রসঙ্গে একটা ভালো ব্যাখ্যা পাওয়া যায় Denzel Washington এর The Great Debaters (2007) সিনেমাতে। সেখানে গত শতাব্দীর প্রথমভাগের কাহিনী দেখানো হয়, যখন মার্কিন দেশের অনেক জায়গায় কৃষ্ণাঙ্গদের প্রকাশ্যে নির্যাতন করে হত্যা করা হত। সেই বীভৎস সময়ে একদল তরুণ কৃষ্ণাঙ্গ বিতর্কে অংশ নিতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আসে। পথে দেখা ঝুলন্ত লাশের স্মৃতি তরুণ বক্তাকে তাড়া করে বেড়ায়। সামাজিক বৈষম্যের প্রতিবাদে অহিংস আন্দোলন, গান্ধীর উদাহরণ, ও ঘৃণার ঊর্ধ্বে ভালোবাসার জয়গান হয়ে ওঠে সেই কৃষ্ণাঙ্গ দলের বিজয়ের হাতিয়ার।

Arantza নামের মেয়েটির জন্য শুভকামনা। শিশুর চোখে ভালোবাসার সে আনন্দ সে ধারণ করেছে, তা যেন স্থায়ী হয় তার চলার পথে। এই ঘুণে ধরা পৃথিবীকে সে যেন ভালোবাসা ফিরিয়ে দেয় বারবার। সেই ভালোবাসার শক্তি হয়তো একদিন দূর করবে অসাম্য ও ঘৃণায় আক্রান্ত কাঠামোকে- যা আমরা দেখতে পাই প্রতিদিন।

সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৫৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

×