somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সচিব সমাচার

০৮ ই জুলাই, ২০১৫ রাত ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু লিখলাম না, এদের সরকার কি শাস্তি দেয় তা দেখার অপেক্ষায় রইলাম
১। ইনি আমাদের মহান মুক্তি যুদ্ধের মুক্তি যোদ্ধা মন্ত্রী(সবচেয়ে কমবয়সী মুক্তি যোদ্ধার খেতাব পাওয়ার কথা ছিলো কিন্তু পাননি কেন ঠিক বুজলাম না,
রাজধানীতে একজন মুক্তিযোদ্ধা কমান্ডার বিষ পানে আত্মহত্যা করেছেন। আইয়ুব খান (৬২) নামের ওই মুক্তিযোদ্ধা আজ মঙ্গলবার সকালে তোপখানা রোডের একটি হোটেলে বিষপান করেন। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশের ভাষ্যমতে, মৃত্যুর আগে আইয়ুব খান ঢাকার জেলা প্রশাসকের বরাবরে চার পৃষ্ঠার একটি চিঠি লিখেছেন। তাতে তিনি লিখেছেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান তাঁকে বাসা থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। এই অপমান সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।
পুলিশ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, আইয়ুব খানের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যসচিব ছিলেন। তিনি আজ সকালে তোপখানা রোডের কর্ণফুলী হোটেলের ২০৪ নম্বর কক্ষে বিষ পান করেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের ৭০২ নম্বর কক্ষে তাঁকে ভর্তি করা হয়। দুপুর ১২টার দিকে তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে তাঁর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়। পরে ২০৪ নম্বর কক্ষে তল্লাশি চালায় পুলিশ। এ সময় সেখান থেকে তাঁর লেখা চার পৃষ্ঠার ওই চিঠি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঢাকার জেলা প্রশাসক বরাবর লেখা চিঠিতে আইয়ুব খান লিখেছেন, ‘চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিট কমান্ড ঘোষণার জন্য এম এ হান্নান, সচিব মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে মাছ, শুঁটকি ও টাকা দেওয়ার পর দক্ষিণ জেলা ইউনিট কমান্ড ঘোষণা করার জন্য বারবার আবেদন করার পর ঘোষণা না করলে সচিবের বাসায় আমার দেওয়া টাকা ফেরত চাইলে আমাকে গলা ধাক্কা দিয়ে বাস হতে অপমানিত করে বাহির করে দেওয়ায় আত্মহত্যা করিলাম এবং আমার লাশটা ঢাকায় দাফন করার জন্য আবেদন।’

চিঠিতে আইয়ুব খানের নামে সিল ও সই রয়েছে। এতে গতকাল সোমবারের (০৬.০৭. ১৫) তারিখ দেওয়া হয়েছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মামুন ফরাজী বলেন, সকালে কর্ণফুলী হোটেল থেকে আইয়ুব খানের বিষ পান করার বিষয়টি থানায় জানানো হয়। সকাল সাড়ে ১০টার দিকে ওই হোটেল থেকে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আইয়ুব খান স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন বলে জানান তিনি। কর্ণফুলী হোটেলের ২০৪ নম্বর কক্ষ তল্লাশি করে একটি চিরকুট উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন তিনি।

লিঙ্কঃ Click This Link
২।আর ইনি আমাদের শিক্ষা সচিব, ইনাকে সচিব না করে কোন দলের প্রেসিডিয়াম মেম্বার করলে ভালো হত( ইনি যে শিক্ষা প্রতিস্টানের সভাপতি সেই প্রতিষ্ঠান অধিক ভর্তি ফি আদায়ের দায়ে মহামান্য হাই কোর্ট এর সোকোজ পেয়েছে,) কিন্তু ইনার হাই কোর্ট ভালো করেই জানা আছে,
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার পর মন্ত্রী মঙ্গলবার নির্দেশনাটি জারি করেন, যার ফলে সচিব কার্যত ক্ষমতাহীন হয়ে পড়লেন।

শিক্ষামন্ত্রীর নির্দেশনা অমান্য করে তার অনুপস্থিতির সুযোগ নিয়ে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা জারি করেন সচিব। ডিজিটাল পদ্ধতিতে ভর্তির প্রক্রিয়া বাধ্যতামূলক করায় গোটা প্রক্রিয়া অচল হয়ে পড়লে ওই ঘটনা সংবাদ মাধ্যমের শিরোনাম হয়।

মঙ্গলবার জারি করা নির্দেশনা অনুযায়ী, মন্ত্রীকে না জানিয়ে এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না সচিবসহ মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তাই।

যদিও মন্ত্রণালয়গুলোতে সচিব পর্যায়ে বেশ কিছু সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে থাকে। কিছু কিছু সিদ্ধান্ত উপ-সচিব পর্যায়েও চূড়ান্ত হয়।

মন্ত্রীর নির্দেশনা গোপনীয়ভাবে মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের সব কর্মকর্তাকে পড়িয়ে স্বাক্ষরও নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।

শিক্ষামন্ত্রীর ঘনিষ্ট একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার জাতীয় সংসদে অবস্থানকালে শিক্ষামন্ত্রীকে ডেকে নেন প্রধানমন্ত্রী।

শিক্ষামন্ত্রীর স্বাক্ষরসহ মন্ত্রণালয়ে জারি করা মঙ্গলবারের নির্দেশনার এক জায়গায় বলা হয়েছে, “মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার সার্বিক বিষয়ে কথা হয়েছে, তিনিই ডেকে বলে দিয়েছেন মন্ত্রণালয়ের সকল সিদ্ধান্ত মন্ত্রী চূড়ান্ত করবেন। আমাকে না জানিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না।”

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, গত বছরের ১ সেপ্টেম্বর দায়িত্ব নিয়ে একক সিদ্ধান্তে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে মন্ত্রীর বিরাগভাজন হন শিক্ষা সচিব।

সচিবের জারিকৃত কয়েকটি পরিপত্র নিয়ে বিভিন্ন মহলে বির্তকের সৃষ্টি হয়। একটি পরিপত্র স্থগিতও করেন শিক্ষামন্ত্রী।

এছাড়া বিভিন্ন কলেজে শিক্ষকদের পদোন্নতি, বদলি ও সংযুক্তি দেওয়ার বিষয়েও সচিব তার নিজের কর্তৃত্ব খাটাতেন বলে অভিযোগ রয়েছে।

এসএসসি এবং এইচএসসির ফলের ভিত্তিতে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তিতে গত বছরের ৩১ ডিসেম্বর শিক্ষা সচিব নির্দেশনা জারি করলেও পরের দিনই তা স্থগিত করেন মন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা ওই সময় দাবি করেছিলেন, ‘মন্ত্রীকে ভুল বুঝিয়ে’ ওই ফাইলে তার স্বাক্ষর নেওয়া হয়েছিল। গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি মন্ত্রীর নজরে আসে।

সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রীর সঙ্গে সচিব নজরুল ইসলাম খান
নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হলেও ক্লাসে ৭০ শতাংশ উপস্থিতি থাকলে ছাত্রছাত্রীদের এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিয়ে গত ৩ মার্চ পরিপত্র জারি করেন শিক্ষা সচিব।

সচিবের এই নির্দেশনা নিয়ে বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থীসহ মহলে কঠোর সমালোচনা হয়।

শিক্ষকরা বলছেন, টেস্ট পরীক্ষায় সময়ই শিক্ষার্থীদের মূল পরীক্ষার প্রস্তুতি হয়ে যায়। শুধু ক্লাসে উপস্থিতি বিবেচনা করে তাদের পাবলিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার ফলে শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্ত হবে।

শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে সাঁতার শেখানো, শিক্ষা প্রতিষ্ঠানে টয়লেট ব্যবস্থাপনা, এমপিও বিকেন্দ্রিকরণ, শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি, শিক্ষাসফরসহ আরও কয়েকটি বিষয়ে পরিপত্র জারি করেন শিক্ষা সচিব।

লিঙ্কঃ Click This Link
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৫ রাত ২:১৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×