somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্ভোগ চলতেই থাকবে!

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুর্ভোগ কমানোর মগবাজার ফ্লাইওভারটি নাগরিক অনিঃশেষ দুর্ভোগের কারণ হয়ে রয়েছে এবং আরও প্রায় দেড় বছর থাকবে বলে নিশ্চিত করে দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। মঙ্গলবার এ কমিটির বৈঠকে প্রকল্পটির ব্যয় বাড়ানো হয়েছে ৪৪৬ কোটি টাকা, যা বর্তমানের তুলনায় ৫৮ শতাংশ বেশি। কাজের পরিধি বেড়েছে, ব্যয় বাড়ানোর সেটাই যুক্তি। ব্যয় বাড়ানো কতটা যৌক্তিক হয়েছে_ সে প্রশ্ন কেউ কেউ তুলছেন। সময়মতো ঠিকাদাররা কাজ শেষ করতে পারেননি। ২০১১ সালে প্রায় ৯ কিলোমিটার দৈর্ঘ্যের ফ্লাইওভারটির নির্মাণকাজ শুরু হয়, যা ২০০৯ সালের ডিসেম্বরে শেষ হবে বলে নির্ধারিত ছিল। কিন্তু নতুন নির্ধারিত সময় যে প্রথম বাড়ানো সময়ের চেয়ে দেড় বছর বেশি! রাজধানীর অতি ব্যস্ত একটি এলাকায় এ ধরনের নির্মাণকাজে যেভাবে সর্বশক্তি নিয়োগ দরকার ছিল, ঠিকাদাররা সেটা করেনি বলেই আমজনতার ধারণা। মহাজোট সরকার রাজধানীর যানজট সমস্যা কমিয়ে আনার জন্য একের পর এক ফ্লাইওভার নির্মাণ করছে এবং তার সুফলও মিলছে। হাতিরঝিল প্রকল্পও সুফল দিতে শুরু করেছে। মেট্রোরেলের কাজ শুরু হয়েছে। এসবই দৃশ্যমান। কিন্তু মগবাজার-মৌচাক-মালিবাগ এলাকায় সীমাহীন জনদুর্ভোগও যে দৃশ্যমান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ গুরুত্বপূর্ণ স্থাপনার দায়িত্বে। শুরুতে নির্ধারিত ছিল ২০১৩ সালের ডিসেম্বরে কাজ শেষ হবে। সে সময়সীমা রক্ষা করতে না পারায় মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়; কিন্তু কাজ শেষ হয় মাত্র ৬০ ভাগ। ফলে আরেক দফা মেয়াদ বৃদ্ধি_ দেড় বছর। এ কাজের তিনটি অংশের মধ্যে সাতরাস্তা-মগবাজার-রমনা অংশের দূরত্ব কম ২ দশমিক ১ কিলোমিটার। এ কাজের ৯০ ভাগ শেষ হয়েছে। এ অংশ দ্রুত চালু করা গেলে এ রুট ব্যবহারকারীদের নিত্যদিনের দুর্ভোগ কিছুটা কমবে। এখন বলা হচ্ছে, মূল নকশায় ত্রুটি রয়েছে। বিদ্যুৎ-গ্যাস-পানির লাইন ঠিকভাবে চিহ্নিত করা হয়নি। এমনকি এটাও বলা হচ্ছে যে, যুক্তরাষ্ট্রের যে প্রতিষ্ঠানকে বিশেষজ্ঞ হিসেবে প্রচুর অর্থ ব্যয়ে নিয়োগ দেওয়া হয়, তারা বাংলাদেশে যে গাড়িচালক ডানদিকে বসে গাড়ি চালান সেটা সম্ভবত বিবেচনায় নেয়নি। এসব ভুল গুরুতর। সেটা কি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাব, নাকি ব্যক্তি পর্যায়ে ভুল? বিষয়টির তদন্ত হোক। রাজধানীতে চলাচল সহজ করার ব্যয়বহুল প্রকল্পটির কাজ শেষ করার ক্ষেত্রে এমন অদক্ষতা গ্রহণযোগ্য হতে পারে না। এ জন্য কাউকে না কাউকে দায় নিতেই হবে।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৮




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×