বিচ্যুতি
০৮ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুই কি এখনও—
আকাশের নৈঃশব্দ্যে ভেসে ভেসে ভোরকে পাহারা দিস?
গোপনে মনের নথিগুলো নেড়ে-চেড়ে দেখিস?
বৈচিত্রের উঠোন কোলে রোদ এসেছে
ভাঙিছে সুর বিহান বেলা।
তুই কি এখনও—
হন্যে হয়ে পুকুরে শৈশবের দাঁত ফেলার আওয়াজ খুঁজিস?
মনের কোনে গিট্রু মারিস, ফ্রগের ফিতা দিয়ে?
পৃথিবী লাজুক হয়েছে, বড় গুটিসুটি মেরে গেছে সে,
আনমনা নিথর একফোটা জলের মত।
তুই কি এখনও—
এলোমেলো দৌড়ে কাঁপুনি তুলিস খিলখিল হাসির ছায়াবীথিতে?
ঠোঁট বাঁকিয়ে অনেক কাঁদিস লুকোনো ক্লিপটির জন্য?
রসনার প্রসাদে তৃপ্ত ঘোষণা আসেনা এখন।
জিঘাংসার পর্বতকোলে চিনচিনে মেজাজ শুধু!
তুই কি এখনও—
মন খারাপ করিস,
ভর কাচারিতে মুন্সি বেটা আমায় সপাং সপাং কয় ঘা দিত বলে?
তুই কি এখনও—
পোকে খাওয়া দাঁত দিয়ে
আটানার চকলেট দু’ভাগ করে আমার আশায় বসে আছিস?
তুই কি এখনও—
আমায় ভয় দেখাতে আড়ালে দাঁড়িয়ে ‘ভাও’ করিস?
সুরের ছন্দে আসে গুড়িগুড়ি বৃষ্টি।
রোদেলা সে দুপুর বড় ফ্যাকাশে।
কুয়োর পাড়ে দোল খাওয়া গাছটিও আজ নেই।
কেতাদুরস্ত সেই ভাবনা কেন যে এত ম্রিয়মান হল!
তোর গমনের মাঝেও বুঝি সর্পিল গতি নেমে এল।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?
ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয়...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে...
...বাকিটুকু পড়ুন