আজকাল ঘর থেকে বের হতেই কেমনজানি ভয় ভয় লাগে অজানা আতংকে কেপে উঠে বুক।মাঝে মাঝে ভাবি এই কি আমার বাংলাদেশ? যে বাংলাদেশের সুচনা ভাষা আন্দোলনের মাধ্যমে যেখানে নিরস্র বাংলার মানুষ অস্রকে ভৃদ্ধাংগুলি দেখিয়ে সংগ্রামী আন্দোলন করে বাংলা ভাষাকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে। এরপর ৭১ র মুক্তিযুদ্ধ দীর্ঘ ৯মাস সংগ্রাম করে স্বাধীন বাংলাদেশের জন্ম।তারপরও বিভিন্ন সময় আঘাতপ্রাপ্ত হয়েছে আমার এই বাংলাদেশ তবুও এই দেশের জনগন কোন ধরনের অন্যায়কে কখনও প্রশ্রয় দেয়নি দেবেওনা। সুজলা,সুফলা শষ্য শ্যামলা এই বাংলা অনন্তকাল যাবত শান্তিসম্প্রীতি ছড়িয়ে দিচ্ছে বিশ্বের মাঝে। এ দেশের মানুষ ইসলামপ্রিয় একথা সত্য কিন্তু কখনও্ উগ্রতাকে মেনে ন্যায়নি সমর্থনও দেয়নি।ইসলামতো শান্তির ধর্ম এখানে সন্ত্রাসবাদ উগ্রবাদের কোন যায়গা নেই। আমার এখনও মনেপরে রাজধানীর বুকেও ছোট সময় আমাদের নির্দিষ্ট সীমারেখা ছিল যেখানে পরিবারের লোকজন বন্ধুবান্ধব বা অন্য যেকেউ আমাদের অনায়াসে খুজেপেত। আর এখন এই তথ্যপ্রযুক্তির ডিজিটাল যুগের এই কি অবস্থা! নৈতিকভাবে পরাজিত যেকোন লোক বিপথগামী হওয়াই স্বাভাবিক তাই আমাদের উচিত ছোটবেলা থেকে পরিবারে নৈতিকতা শিক্ষা দেওয়া।এক্ষেত্রে সমাজ বা রাষ্ট্রের ভুমিকা অনেক তাই আমাদের শিক্ষাব্যাবস্থা সুন্দরভাবে ঢেলে সাজানো অপরিহার্জ। অন্যায় অবিশ্বাস যখন সর্বত্র বিরাজ করে তখন সত চেষ্টা করেও মানুষকে সুপথে ফিরানো যায়না। নৈতিক অবক্ষয় যেমন একটি জাতির জন্য ক্ষতিকর তেমনই একটি সমাজ বা রাষ্ট্রের জন্য। আমরা যদি আজকে খুজতে যাই এইযে তথাকথিত আইএস বা জেএমবি নামদারী জঙ্গীরা পরিবার,সমাজ বা রাষ্ট্র থেকে সঠিক শিক্ষা পায়নি তাই দুষ্কৃতির পথে পা বাড়িয়েছে, এদের না আছে কোন নৈতিক শিক্ষা না আছে কোন ইসলামিক শিক্ষা। নিরীহ জনগনের উপর অতর্কিত হামলা চালিয়ে মানুষ মেরে আর যাইহোক ইসলাম কায়েম করা যায়না। তাই যারা অন্যায় করছো ফিরে এসো তোমরা সুপথে দেশ সমাজ পরিবার ইসলাম রক্ষার সার্থে নিজেকে ভাল মানুষ হিসেবে গড়তে সমাজকে কিছু দিতে সমাজে সত্য ন্যায় সুন্দর প্রতিষ্ঠা করতে ফিরে এসো তোমরা অন্যায় থেকে।
অন্যায় থেকে ফিরে এসো তোমরা
আজকের ডায়েরী- ২০১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।