মু হা ম্ম দ ফ রি দ উ দ্দি ন খা ন
দুনিয়া, সমাজ ও মানবগোষ্ঠীর প্রস্তুতি ও পূর্ণতা এমন পর্যায়ে পৌঁছবে যে, তখন আসমানি পরিকল্পনা তথা দীন-ইসলাম পরিপূর্ণরূপে বাস্তবায়িত হবে। তখন দুনিয়াটা বেহেশতি সুখ, শান্তি, মমতা ও প্রেমে ভরপুর হবে। ইনসাফ, ভ্রাতৃত্ব, ন্যায়বিচার, উন্নতি, সমৃদ্ধি, সাম্য ও মানবতা চূড়ান্ত পর্যায়ে বাস্তবায়িত হবে।
মুসলমানের মনে এমন বিশ্বাসই প্রবল যে, যখন হজরত ইমাম মাহদী আসবেন তখন তিনি বিশেষ সামরিক শক্তি কাজে লাগিয়ে সর্বশেষ বিশ্বযুদ্ধ ঘটাবেন ও সবার ওপর জয়ী হয়ে বিশ্বময় শান্তি, ন্যায়বিচার ও সমৃদ্ধির আসমানি ধর্ম দীন-ইসলাম প্রতিষ্ঠা করবেন।
ইমাম মাহদী যে মানব জাতির চূড়ান্ত ত্রাণকর্তা হিসেবে আসবেন, এ বিশ্বাস প্রতিটি মুসলমান এবং প্রতিটি আসমানি ধর্ম বিশ্বাসীদের রয়েছে। বিশেষত আল কোরআনের অনেক সুস্পষ্ট আয়াতে বিশ্বব্যাপী সত্যবাদী ন্যায়পন্থী বিশ্বাসীদের এবং মজলুমদের একক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার ঘোষণা রয়েছে, যা কেবল ইমাম মাহদীর জমানাতেই ঘটবে। ইসলাম ছাড়াও অন্যান্য আসমানি ধর্মে শেষ জামানায় বিশ্ব বিজয়ী ত্রাণকর্তার আগমনের প্রবল বিশ্বাস বিদ্যমান, যা এখনও বাস্তবায়িত হয়নি। এছাড়া মানব স্বভাবের চিরন্তন কামনা, বাসনা ও ইচ্ছা-আকাক্সক্ষাগুলো প্রজ্ঞাপূর্ণ বাস্তবতাবাদী জীবন দর্শন ও বিশ্বদর্শন মোতাবেক কেবল চূড়ান্ত পর্যায়ে একটি প্রেমপূর্ণ, ন্যায়পরায়ণ ও সর্বোন্নত বিশ্ব রাষ্ট্রব্যবস্থাতেই সম্ভব, যার দিকেই বিশ্ব চরাচরের সার্বিক গতিবিধি ধাবমান রয়েছে।
এখানে প্রশ্ন হচ্ছে সব আম্বিয়া কেরাম, খাতিমুল আম্বিয়া এবং আউলিয়া কেরামের জীবনভর যে চূড়ান্ত কর্মসূচি শেষ তথা চূড়ান্ত পরিণত জমানায় ইমাম মাহদী অর্থাৎ নির্ভুলভাবে পরিচালিত নেতা বাস্তবায়ন করবেন তা কি বিশ্বময় যুদ্ধ ঘোষণা ও খুনের দরিয়া বইয়ে দিয়ে ঘটবে, নাকি অন্য কোন উপায়ে? প্রজ্ঞাবান দিব্যজ্ঞানী আউলিয়া ও ওলামা এবং দার্শনিকদের মতে, নাঙ্গা তরবারি ও মারণাস্ত্র হাতে তা হবে না, বরং চিন্তা-দর্শন, যুক্তি-বুদ্ধি, প্রেম, দরদ ও কল্যাণকামিতার অপরাজেয় হাতিয়ারের মাধ্যমেই সেই বিশ্বনায়ক, বিশ্বসংস্কারক তার খোদা প্রদত্ত দায়-দায়িত্ব ও পরিকল্পনা বাস্তবায়ন করবেন। বিশ্ব পরিস্থিতি এমন রূপ তখন ধারণ করবে, বিশ্বের চূড়ান্ত সংখ্যাগরিষ্ঠ মানুষ তার আগমনের অপেক্ষা করবেন এবং মুহূর্ত গণনা করতে করতে তাকে বরণের পূর্ণ ও উপযুক্ত প্রস্তুতি নেবেন।
বিশ্বমানব শেষ জমানায় ইমাম মাহদীর আগমনের আগে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, দর্শন, প্রজ্ঞা, উন্নতি ও সমৃদ্ধিতে অতুলনীয়ভাবে এগিয়ে যাবে। ইমাম মাহদীর যুগে উপনীত হওয়ার জন্য মানবজাতি চূড়ান্তভাবে পরিণত হয়ে উঠবে। বিজ্ঞান ও প্রযুক্তি তখন এতই উন্নতি লাভ করবে যে, আসমান ও জমিনের সব ধন-ভাণ্ডার ও সম্ভাবনাসমূহ উšে§াচিত ও বিকশিত হবে। বিশ্বমানব ও বিশ্ব পরিস্থিতি তখন চিন্তা-চেতনা ও নৈতিকতায় বিশ্ব সাম্য ও ভ্রাতৃত্বের একক রাষ্ট্র ও সমাজব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত হয়ে যাবে, যেখানে ইসলাম তার সমগ্র লক্ষ্য-উদ্দেশ্যকে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে পারবে।
একথা ঠিক যে, ইমাম মাহদীর আগমনের প্রতি বিশ্বাস শুরু থেকেই এত প্রবল ছিল যে, তার আগমনের সময়কাল নিয়ে নানা ধারণা, কুসংস্কার, গুজব ও কল্পনা সৃষ্টি হয়েছে এবং অনেক সময় সুযোগসন্ধানীরা ইমাম মাহদীর নাম ধারণ করে নিজেদের সরল বিশ্বাসী জনগণের সামনে তুলে ধরেছে। এমনও ঘটেছে, বিভিন্ন যুগে ইমাম মাহদীর নামে ছোট-বড় অনেক আন্দোলন, এমনকি বিপ্লবও ঘটেছে। তবে অপূর্ণ চিন্তা-চেতনা, অজ্ঞতা ও কুসংস্কারপূর্ণ বিশ্বাসের কারণে ইমাম মাহদীর নাম ধারণকারীরা সমাজ ও দেশের অনেক ক্ষতিও সাধন করেছে। এখনও এমন চিন্তা-চেতনার লোক ও সংগঠনের অস্তিত্ব আমাদের দেশসহ পৃথিবীর নানা দেশে রয়েছে। এসব ফেৎনা-ফ্যাসাদ বা বিপর্যয় সম্পর্কে জ্ঞানী, গুণী, প্রজ্ঞাবান ও সচেতনদের বাস্তবমুখী সক্রিয় ভূমিকা পালন অপরিহার্য। নতুবা সরলমনা মানুষ ও সমাজ নানা অবাঞ্ছিত সংকটে পতিত হতে পারে, যা কিনা অপূরণীয় ক্ষতির কারণ হয়।
সত্য কথা হল, হজরত ইমাম মাহদীর (আ.) আগমন ঘটবে আল্লাহপাকের ইচ্ছা অনুযায়ী সুনির্দিষ্ট সময়ে, যার কোন পরিষ্কার জ্ঞান আমাদের কারওই নেই। দুনিয়া, সমাজ ও মানবগোষ্ঠীর প্রস্তুতি ও পূর্ণতা এমন পর্যায়ে পৌঁছবে যে, তখন আসমানি পরিকল্পনা তথা দীন-ইসলাম পরিপূর্ণ রূপে বাস্তবায়িত হবে। তখন দুনিয়াটা বেহেশতি সুখ, শান্তি, মমতা ও প্রেমে ভরপুর হবে। ইনসাফ, ভ্রাতৃত্ব, ন্যায়বিচার, উন্নতি, সমৃদ্ধি, সাম্য ও মানবতা চূড়ান্ত পর্যায়ে বাস্তবায়িত হবে।
ইমাম মাহদীর আগমন ও বিশ্ব বিপ্লব সংঘটন এবং ঐশী প্রেমের বিশ্ব রাষ্ট্র ব্যবস্থা কায়েম হওয়ার প্রতি বিশ্বাস প্রতিটি মানুষ ও ঈমানদারের জন্য অপরিহার্য। কেননা তা আশা-প্রত্যাশা ও কর্মের দারুণ স্পৃহা ও শক্তি জোগায়। আল্লাহপাক আমাদের এ বিশ্বাসে বলবান ও বেগবান হওয়ার তাওফিক দান করুন। ইমাম মাহদীর আগমন প্রতীক্ষায় যারা নিজেদের প্রস্তুতি নেবেন এবং সংসার, সমাজ, সরকার ও রাষ্ট্রে যথার্থ দায়িত্ব পালন করবেন তারা ইমাম মাহদীকে স্বচোখে দেখতে না পেলেও তার সৈনিক হিসেবেই গণ্য হবেন। আমরা এ তাওফিকও কামনা করি।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


