somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মক্কা-মদীনার ঐতিহাসিক কাঠামো ধ্বংস করছে সৌদি সরকার

২২ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মক্কা-মদীনার ঐতিহাসিক কাঠামো ধ্বংস করছে সৌদি সরকার
সৌদি সরকার ইসলামের সবচেয়ে পবিত্র দুই স্থান মক্কা ও মদীনার ঐতিহাসিক কাঠামোগুলো ধ্বংস করে ফেলছে বলে বিশ্ব-ঐতিহ্য বিশেষজ্ঞরা অভিযোগে করেছেন। ইসলামের ইতিহাসের স্মৃতি-চিহ্ন বা নিদর্শন ধারণকারী স্থাপনাগুলো ধ্বংস না করতে সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এ বিশেষজ্ঞরা। লন্ডনে প্রাচ্য ও আফ্রিকা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান 'দ্য স্কুল অফ ওরিয়েন্টাল স্টাডিজ'-আয়োজিত এক বৈঠকে ওই আহ্বান জানান বিশ্ব-ঐতিহ্য বিশেষজ্ঞরা। পবিত্র মক্কা ও মদীনার ঐতিহাসিক কাঠামোগুলোর ধ্বংস প্রক্রিয়া অব্যাহত থাকায় দেড়শ কোটি মুসলমানের কাছে সম্মানিত এ দুই শহরের ভবিষ্যতের ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেছেন তারা। বিশেষজ্ঞরা বলেছেন, বর্তমান ধ্বংস প্রক্রিয়া অব্যাহত থাকলে বেশ কয়েকটি ঐতিহাসিক স্থাপনা চিরদিনের জন্য হারিয়ে যাবে। ইসলামী ঐতিহ্য গবেষণা ফাউন্ডেশনের কর্মকর্তা ইরফান আল আলাভী এ প্রসঙ্গে ইরানের প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, "আমি এ ধরনের তৎপরতাকে সাংস্কৃতিক গুন্ডামী বলে মনে করি, গত ষাট বছরে বহু ঐতিহাসিক স্থাপনা আমরা হারিয়েছি এবং সেগুলো আবারও ফিরিয়ে আনা যাবে না।"
তবে সৌদি সরকার বলছেন, তারা বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ)'র যুগের স্মারক স্থাপনা বা স্মৃতিচিহ্নগুলো ধ্বংস করে সেগুলোর পূজা বন্ধের চেষ্টা করছেন। অনেক ধর্মীয় নেতা এ ধরনের অজুহাতকে "কোনো শিশু ভবিষ্যতে কম ধার্মিক হবে এমন আশঙ্কার অজুহাতে ওই শিশু হত্যার সমতুল্য " বলে উল্লেখ করেছেন। বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ)'র যুগে নির্মিত কয়েকটি বাড়ী ও মসজিদ এরিমধ্যে ধ্বংস করা হয়েছে এবং নতুন কিছু প্রকল্প বাস্তবায়িত হলে ইসলামের প্রাথমিক ঐতিহ্যের নিদর্শনগুলো চিরদিনের জন্য হারিয়ে যাবে বলে পর্যবেক্ষক ও বিশ্লেষকরা আশঙ্কা ব্যক্ত করেছেন। পবিত্র মক্কা নগরীতে বাণিজ্য স্থাপনা বাড়তে থাকায় তা এই ধর্মীয় নগরীর সাংস্কৃতিক পরিচয় নষ্ট করছে বলে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন।
অনেক আলেম মনে করেন, সৌদি ওহাবীরা ধর্মের প্রকৃত বিধান উপলব্ধি করতে ব্যর্থ হওয়ায় ও গোঁড়ামীর কারণে এত মাত্রাতিরিক্তভাবে শির্ক বা পূজার গন্ধ খুঁজে পান যে ইসলামের সাংস্কৃতিক বিষয় বা অতীত স্মৃতির প্রতি শ্রদ্ধাকেও তারা ইসলামী বিরোধী বলে মনে করেন। Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×