somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট গল্পঃ একটি আকদ এবং বিষাদময় চুমো।।

১৩ ই জুন, ২০১৫ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রভা আমাকে দেখা করতে বলেছে, কিন্তু ওর সাথে দেখা করার একদম ইচ্ছা নাই, ওর তো আকদ হয়ে গেছে, প্রভা এখন অন্যজনের সম্পত্তি কোন অধিকারে আমি ওর সাথে দেখা করবো?
বন্ধুদের অনেক অনুরোধের পর আমি প্রভার সাথে দেখা করতে গেলাম। প্রভা আগের চেয়ে ও অনেক সুন্দর হয়েছে, ওর দিকে তাকিয়ে হটাত করে শরৎচন্দ্রের দেবদাস এর কথা মনে পরে গেল, উপন্যাস এর শুরুতে ওদের ভালোবাসা এতো বেশি প্রখরতা লক্ষ্য করা যায়, ভেবে কোন কূল কিনারাই পাওয়া যায় না যে ওদের ভালোবাসা কিভাবে নষ্ট হবে ! কিন্তু লেখক খুব সুন্দর করে ব্রেকাপ করিয়ে ফেলেছেন।

আমাদের জীবনের লেখকও অনেক পটু বলা যায়, আমাদের ও ব্রেকাপ করিয়ে ফেলেছেন। আমাদের ভালোবাসা তো নষ্ট হওয়ার কথা ছিল না, যেখানে একটা মুহূর্ত ভুলে থাকতে পারতাম না, প্রতি ক্ষণে ক্ষণে তোমার কথা মনে মনে বাজত। আমরা একটা দিন একজন আরেকজনকে না দেখে থাকতে পারতাম না, তখন মনে মনে ভাবতাম, আমাদের ভালবাসাটাই হয়তো পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা।

প্রভার হয়তো মনে নেই, যেদিন আমি মদ খেয়ে মাতাল হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম, সেদিন রাতে তুমি আমায় ১১১ বার ফোন দিয়েছিলে। আর পাঠিয়েছিলে ৬ টি ম্যাসেজ। ম্যাসেজ গুলী আমার মোবাইলে এখনো আছে, সময় পেলেই ডিলিট করে দিব, কিন্তু করতে পারি না। তুমি আমার সাথে তিনদিন কথা বললে না, ওই তিনদিনে আমি প্রায় পাগলের মতো হয়ে গেয়েছিলাম।মৃত্যুর দুয়ার থেকে কত বার ফিরে এসেছি, তা হয়তো তুমি জাননা।

কাঁচা শরীর মদের তেজ ধরে রাখতে পারেনি, বন্ধুরা তেঁতুল খুঁজতে ব্যস্ত ছিল সেদিন তেঁতুল না পাওয়া গেলে, আমি হয়তো মরেই যেতাম, সেদিন মারা গেলেই হয়তো ভালো হোতো, প্রতি ক্ষণে ক্ষণে মৃত্যুর স্বাদ পাওয়ার চেয়ে, একেবারে মারা যাওয়াটাই বরং ভালো ছিল। কিন্তু প্রভা এখন জানে না, এইসব মদ সিগারেট এখন আমার নিত্য দিনের সঙ্গী।

প্রভা বসে আছে সেই জায়গাটাতে যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল, বসন্তের কোন মায়াময় সন্ধ্যায়। আজকেও হবে হয়তো কোন বসন্তের বিকেল। সেদিন আকাশে চাঁদ ছিল কিনা জানিনা, কিন্তু আজকে কি সুন্দর চাঁদ উঠেছে, চাঁদটাকে আজকে কেন জানি ভালো লাগছে না। আমি প্রভার বাম পাসে বসলাম, ওর ডান পাসে বসার অধিকার হারিয়ে ফেলেছি। আমি প্রভার হাতের আংটির দিকে তাকিয়ে আছি। আংটিটা অনামিকা আঙ্গুলে পড়া।
প্রভার ইচ্ছা, তাকে শেষবারের মতো চুমো খেতে হবে, কিন্তু এই সহজ কাজটা আজাকে আমার জন্য কঠিন হয়ে গেছে। আমি প্রভাকে চুমো খেলাম নিস্তেজ ঠোঁটে, এই চুম্বনে ছিলনা কোন অনুভূতি, ছিলোনা কোন ভালোবাসা, ছিলোনা কোন আবেগ, ছিলোনা কোন যৌনতা, ছিল এক বিষাদময় চুমো
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৫ রাত ১২:১৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্ষমতা আসলে কত দিনের?

লিখেছেন জুয়েল তাজিম, ২৩ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৬

একটি ১২ ঘণ্টার প্যারোল, একটি শেষ বিদায় এবং ক্ষমতার অনিত্যতার নির্মম শিক্ষা

“পুলিশ ভাই, আমাকে তো এখনই নিয়ে যাবেন, আমি দুই মিনিট ফ্যামিলির সঙ্গে কথা বলি?”

কারাগার থেকে বের হওয়ার সময় ডা.... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

নিদারাবাদ থেকে মাছুয়াপাড়া

লিখেছেন হাসান মাহবুব, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৫৫

আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

×